কেরল বিশ্ববিদ্যালয়ে শোয়ের অনুমতি পেলেন না সানি লিওন, কারণ কী?

কেরল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডঃ মোহনন কুন্নুম্মল, লিওনের পারফরম্যান্স প্রোগ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তা নিশ্চিত করার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তটি গত বছরের নভেম্বরে ওই মর্মান্তিক ঘটনার পরে নেওয়া হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেরল বিশ্ববিদ্যালয়ে পারফর্মের অনুমতি পেলেন না অভিনেত্রী সানি লিওন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। আগামী ৫ জুলাই ইভেন্টটির হওয়ার কথা ছিল তিরুঅনন্তপুরমের ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে। কিন্তু কেরল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোহন কুন্নুম্মল রেজিস্টারকে কলেজের প্রোগ্রাম তালিকা থেকে সানি লিওনের শো বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। আসলে গতবছর নভেম্বরে কেরলের এনার্কুলাম জেলার কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বার্ষিক কনসার্টে পদদলিত মারা গিয়েছিলেন চারজন ছাত্র এবং আহত হয়েছিলেন ৬০ জনেরও বেশি দর্শক। সেদিন কনসার্টের আকর্ষণ ছিলেন নিকিতা গান্ধী।

তাঁর গান শুনতে গিয়েই বেপরোয়াভাবে ভিড়ের সৃষ্টি হয়। আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনার জন্যে বাঁধ ভেঙে অনেকেই কনসার্টে ঢুকে পড়ে। ফলে প্রয়োজনের অতিরিক্ত ভিড় জন্মায় এবং পদদলিত হয়ে ভয়াবহ কান্ড ঘটে যায়। তাই এ বছর কনসার্টের অনুমতি দেওয়া হল না, কেরল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। একটি প্রতিবেদন অনুসারে, ‘কেরল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডঃ মোহনন কুন্নুম্মল, লিওনের পারফরম্যান্স প্রোগ্রামের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি তা নিশ্চিত করার জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তটি গত বছরের নভেম্বরে ওই মর্মান্তিক ঘটনার পরে নেওয়া হয়েছে।’ ঘটনার পর, কেরল হাইকোর্ট বলেছে যে, আয়োজকদের দুর্বল আয়োজনের কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছিল। এরপরেই কেরল রাজ্য সরকার ক্যাম্পাসে বহিরাগত ডিজে পার্টি এবং মিউজিক নাইট নিষিদ্ধ করেছে। উপাচার্য আরও জোর দিয়ে বলেছেন যে, এমন আদেশ সত্ত্বেও বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই নাচের অনুষ্ঠানের আয়োজন চেষ্টা করেছিলেন।

কোনও অবস্থাতেই ইউনিয়নের নামে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে এ ধরনের অনুষ্ঠান করা যাবে না। সানি লিওন কে খুব শীঘ্রই মালায়লাম ছবিতে দেখা যাবে৷ এপ্রিল মাসে, তিনি ইনস্টাগ্রামে মুহুর্ত অনুষ্ঠানের একটি ঝলক শেয়ার করেছিলেন, দুর্ঘটনাক্রমে তার হাত পুড়ে গেলেও প্রকল্প সম্পর্কে তার উত্তেজনা প্রকাশ করেছিলেন। ছবিটি পরিচালনা করেছেন পাম্পালি। সানিকে শেষ দেখা গিয়েছিল অনুরাগ কাশ্যপের কেনেডিতে রাহুল ভাট এবং অভিলাষ থাপলিয়ালের সঙ্গে।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের