আচমকা হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila sharma) শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। মঙ্গলবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাঁর মস্তিস্কে আবারও রক্ত জমাট বেঁধেছে। এরপর বুধবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হলেন অভিনেত্রী। তাঁকে সিপিআর দেওয়া হচ্ছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১৫ দিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। এরপর থেকেই জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। তবে চিকিৎসায় সারা দিচ্ছিলেন তিনি। কিন্তু সোমবার রাত থেকেই অভিনেত্রীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। সোমবার রাতেই ঐন্দ্রিলার কাছের মানুষ অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi chowdhury) সকলকে অভিনেত্রীর জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন।

মঙ্গলবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় ঐন্দ্রিলার মাথায় আবার রক্ত জমাট বেঁধেছে যা নতুন করে অস্ত্রপচার করা সম্ভব নয়। তাই ওষুধের মাধ্যমে জমাট বাঁধা রক্ত সরানোর চেষ্টা করা হচ্ছে। ঐন্দ্রিলার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। তাঁর রক্তচাপও ওঠানামা করছে। তাঁর ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে। এরপর বুধবার সকালে হাসপাতালের পক্ষ থেকে অভিনেত্রীর শারীরিক অবস্থা সঙ্কটজনক জানিয়ে বলা হয় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তাঁকে সিপিআর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য গত ১ নভেম্বর আচমকাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। তারপর থেকি তাঁর জ্ঞান ফেরেনি। কিন্তু চিকিৎসায় সারা দিচ্ছিলেন অভিনেত্রী। তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয় কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে আবার ভেন্টিলেশনে দিতে হয়। নতুন করে তাঁর সংক্রমণও দেখা দেয়। এরপর সোমবার রাত থেকেই অভিনেত্রীর অবস্থার অবনতি হতে থাকে।

বাবা-মায়ের সঙ্গে গয়নার দোকানে গিয়ে সায়ানাইড মুখে পুরল একরত্তি, তারপর….

স্বস্তি! অভিজিৎ দীপক সহ তিন ককরোচ নেতাকে মুক্তি দিল আদালত

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি