এপার বাংলায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন পালন

Share:

নিজস্ব প্রতিনিধি:এবার কালীপুজোর মুখ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। বাঙালপাড়া জনকল্যাণ সমিতির(Bagalpara Janakalyan Samiti)উদ্যোগে মঙ্গলবার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের(Apu Biswas) জন্মদিন পালন হল প্রতিমা তৈরির স্টুডিওতে । লাল রঙের শাড়ি পড়ে এসে প্রদীপ নিয়ে ফটোশুট করার পাশাপাশি এদিন কেক কেটে নিজের জন্মদিন পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এদিন বাঙালপাড়া জনকল্যাণ সমিতির পক্ষ থেকে কালী প্রতিমা তৈরির স্টুডিওতেই একটি সুন্দর কেক নিয়ে আসা হয় তাতে লেখা ছিল জনপ্রিয় অভিনেত্রীর নামও।

এপার বাংলায় তার জন্মদিন(Birthday) পূজো উদ্যোক্তারা যেভাবে পালন করলেন, সেটি একটি তার জীবনে স্মরণীয় দিন হয়ে থাকবে বলে, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান। সম্প্রীতির দীপাবলী উদযাপন করতে এখন অপু বিশ্বাস কলকাতায় রয়েছেন।কলকাতার বিখ্যাত মৃত শিল্পী সনাতন রুদ্র পালের(Sanatan Rudra Pal) স্টুডিওতে ফটোশুটে এদিন অংশ গ্রহণ করেন তিনি।

সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই আলোর উৎসবে অপু বিশ্বাসের বার্তা, ধর্ম যার যার উৎসব সবার-। এই বার্তা দিতেই সংস্কৃতির শহর কলকাতায় তিনি এবার ঘুরে বেড়াবেন এক কালীমণ্ডপ থেকে অন্য কালী মন্ডপে। এদিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানান, তার এদেশে থাকার ভিসার সময় শেষ হয়ে আসছে। তাই তিনি পূজোর ভিড়ে কোন শপিং করতে পারেননি । এবার ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতার বাজারে ঘুরে তিনি কিছু শপিং করবেন। একইসঙ্গে তাকে বাঙালপাড়ার জনকল্যাণ সমিতির পুজোতে ব্র্যান্ড  অ্য়াম্বাস্য়াডর করার জন্য তিনি পুজো কমিটিকে ধন্যবাদ জানান।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস