মহিলা সাংবাদিককে হেনস্থা কাণ্ডের প্রতিবাদে সুর চড়ালেন সায়ন্তিকা

কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচার হোক সেটা আমিও চেয়েছি, এবং এখনও চাইছি। অনেকে রাস্তায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, মানববন্ধন করেছেন, এবারও মানববন্ধন করবেন তো তাঁরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গত রবিবার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন একজন মহিলা সাংবাদিক। যিনি নিজের ফেসবুক পেইজ থেকেই ৮ মিনিট ২৮ সেকেন্ডের একটি লাইভ করেন। যেখানে মহিলা সাংবাদিক দাবি করেছিলেন যে, ‘সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম, সেই সময় সিপিএম নেতা আমার কোলে বসে পড়েন। শুধু তাই নয় যখন তিনি আমার কোলে বসে পড়েন আমি তখনই বলি, এরকম করবেন না। এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেছেন আমি মানছি, কিন্তু এরকম আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন। তবে সেই সময় ক্যামেরাটা অন থাকলে খুবই ভাল হত। যদিও বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতাম। তবে আজ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য হয়ে ফেসবুকে লাইভ করছি।’ ভিডিওটি ইতিমধ্যেই ফেসবুকে ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ধিক্কার জানিয়েছেন একাধিক তৃণমূল নেতা। মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগে সিপিএম থেকে সাসপেন্ডও করা হয় তন্ময় ভট্টাচার্যকে। সিপিএম নেতার এমন কাণ্ডে রীতিমতো হতবাক অনেকেই। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শাসক দলের একাধিক নেতাও। এবার বিষয়টি নিয়ে সুর চড়ালেন বরানগরের তৃণমূল বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি প্রশ্নও তুলেছেন যে, যাঁরা অভয়ার বিচারের দাবিতে মানববন্ধন, রাত দখল করেছিলেন, এখন তাঁরা কোথায়, এবারও তাঁরা বিচার চাইবেন তো? সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার বিচার হোক সেটা আমিও চেয়েছি, এবং এখনও চাইছি। অনেকে রাস্তায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন, মানববন্ধন করেছেন, এবারও মানববন্ধন করবেন তো তাঁরা? রাত দখল করবেন তো? তাঁরা এবারও বিচার চাইবেন তো? কারণ অভয়াকেও কিন্তু তাঁর কর্মক্ষেত্রেই খুন করা হয়েছিল ধর্ষণের পর। আমি সবসময় এ সমস্ত বিষয়ে সরব থেকেছি, এবেলাতেও সরব থাকব। এছাড়া মণিপুর কাণ্ড নিয়েও আমি সরব থেকেছি। কিন্তু যাঁরা অভয়ার বেলাতে সরব ছিলেন, যারা মণিপুরের ঘটনার সময় নীরব ছিলেন, মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন-রাত দখল এবং বিচার চাইতে তাঁরা রাস্তায় নামবেন তো?’

এমন অপশাসনকে ধিক্কার জানিয়ে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিনেত্রী- বিধায়ক। প্রসঙ্গত, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ওই মহিলা সাংবাদিকের লাইভ ভিডিও প্রথমে তৃণমূল নেতা দেবাংশু এবং কুণাল ঘোষ তাঁর ফেসবুকে শেয়ার করেছিলেন। এদিকে মহিলা সাংবাদিকের অভিযোগের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সিপিএম নেতা। তিনি বলেছেন, ‘ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি।  এক জন পুরু‌ষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে কি ওই মহিলাটি সুস্থ থাকতেন?পরিকল্পিতভাবে কুৎসা রটানো হয়েছে।’’ ইতিমধ্যেই হেনস্থা ঘটনায় বুধবার সিপিএম নেতা  তন্ময় ভট্টাচার্যকে তলব করেছিল বরাহনগর থানা।

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি