Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় পর্দায় ‘বিনোদিনী’র প্রাপ্য সম্মান ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ২৩ জানুয়ারি বড় পর্দায় বিনোদিনী মুক্তির পর থেকেই দর্শক- সিনে সমালোচক সকলের কাছ থেকে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী । সেইসঙ্গে সিনেমা হলে একের পর এক শো হাউসফুল। তাই সিনেমা সাফল্য পেতেই শনিবার (২৫ জানুয়ারি) ইসকনে পুজো দিলেন পর্দার ‘বিনোদিনী’ তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

বলা বাহুল্য, ছোট থেকেই  কৃষ্ণপ্রেমী পরিবারে বড় হয়েছেন অভিনেত্রী । তাই তিনি বহু বছর ধরেই  ইসকনের সদস্য । ২০২৪ সালে  রথের সময়  ইসকনে গিয়ে পুজো দিয়েছিলেন রুক্মিণী। তাই এবার যখন প্রেক্ষাগৃহে  ‘বিনোদিনী’ রমরমিয়ে চলছে তখনই ফের আরও একবার ইসকনে গিয়ে পুজো দিলেন অভিনেত্রী । সেইসঙ্গে পুজো দিয়ে করলেন আরতিও। তবে কোন পশ্চিমী পোশাক নয় একেবারে শাড়ি পড়েই  রুক্মিণী পুজো দিলেন ইসকন মন্দিরে ।

উল্লেখ্য ২৩ জানুয়ারি  মুক্তি  পেয়েছে রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ছবি ‘বিনোদিনী’। এই ছবিতে রুক্মিণীকে দেখা গিয়েছে বিনোদিনী চরিত্রে । পাঁচ পাঁচটা বছর, এই চরিত্রের জন্য পরিশ্রম করেছেন অভিনেত্রী ।   এই সময়  তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, কোনওরকম কটাক্ষে কান না দিয়ে নাচ ও অভিনয় অনুশীলন করে যাওয়া।  আর এবার সেই পরিশ্রমের ফল দর্শকদের দরবারে পাচ্ছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

  

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি