মাংস খাই না, তবে মাছ খাই! পুজোর দিনগুলি কেমন কাটে সাবিত্রীর?

রিবার, বন্ধুবান্ধব সকলের সঙ্গেই আনন্দে কাটে সকল তারকার। তবে বয়সের সঙ্গে সঙ্গে পুজোর আনন্দটা যেন ফিকে হয়ে গিয়েছে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা দুগ্গা আসছে! আকাশ-বাতাস সকলেই বলছে মা দুগ্গা আসছে! আর মাত্র ২১ দিন বাকি। এরপরেই খুশির আনন্দে মেতে উঠবেন গোটা বাঙালি। এই পুজো কলকাতায় নয়, পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে, সেখানে সেখানে দুর্গাপুজোর পালিত হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা! পুজোর ৫ টা দিন সব দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠেন সকলে। বাদ যান না বাঙালি তারকারাও। পুজোর কটি দিন শুটিং পুরোপুরি বন্ধ। পরিবার, বন্ধুবান্ধব সকলের সঙ্গেই আনন্দে কাটে সকল তারকার। তবে বয়সের সঙ্গে সঙ্গে পুজোর আনন্দটা যেন ফিকে হয়ে গিয়েছে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের। বয়স ৯০ ছাড়িয়েছে।

কিন্তু আজও দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন মহানায়ক উত্তম কুমারের এই নায়িকা। বর্তমানে তাঁকে ‘চিরসখা’ ধারাবাহিকে দেখা যাচ্ছে। যাই হোক, পুজোর আনন্দ বলতে তার কাছে ছোটবেলার আনন্দ। একটা সময়ে আমিও পুজো ভীষণ আনন্দ করেছেন। তবে বহু বছর হয়ে গিয়েছে এখন আর বাইরে বেরিয়ে দুর্গাপুজো দেখেন না। ভিড় ঠেলে ঠাকুর দর্শন তাঁর পক্ষে এখন আর সম্ভব নয়। বরং তিনি কোনও পুজো মণ্ডপে গেলে তাঁকে দেখলে ভিড় বেড়ে যায়। মানুষকে সমস্যায় ফেলতে মোটেও পছন্দ নয় তাঁর। আগে পরিবারের সকলের সঙ্গে একদিন ঠাকুর দেখতে বেরতেন, কিন্তু এখন তাদের গাড়ি দিয়ে দেন। তারাই ঠাকুর দেখে আসেন।

যাই হোক, অভিনেত্রীরা দশ বোন। তবে এখন কেউই বেঁচে নেই তিনি ছাড়া। তাই এখন কাউকে উপহার কিনে দেওয়ার ব্যাপার নেই। বড় বড় দোকান থেকে লোক জন আসে। সেখান থেকেই দেখেশুনে কেনাকাটা করেন। তবে এখন আর নতুন করে তাঁর দেওয়ার কেউ নেই। ছোটবেলায় নতুন জামা পেলেই খুশি হয়ে যেতেন। তবে এখন সকলের সঙ্গে পুজোর দিনগুলো কাটাতে ইচ্ছে করে, কিন্তু বয়স্কজনিত কারণে তা হয়ে ওঠে না। আগে চেটেপুটে খাওয়াদাওয়া করতেন পুজোতে। কিন্তু এখন আর কিছুই খেতে পারেন না। মাংস তো খানই না। শুধু মাছের ঝোল দিয়ে ভাত খান। তাঁর কাছে এখন খাওয়াদাওয়ার চেয়ে পুজোর আনন্দটাই শ্রেষ্ঠ উপহার।

ভারতীয় রেলে ১২১৫টি স্টেশন মাস্টার পদে কর্মী নিয়োগ, আজই করুন আবেদন!

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপ জয়ী তারকা অলরাউন্ডার

২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারি সহ আসছে Motorola Signature 27 

ভোটের কয়েক ঘণ্টা আগে ইরানে মার্কিন হামলা! কেশম দ্বীপে পরপর ৫ বিস্ফোরণ, বাড়ছে উত্তেজনা

জনগণনার প্রভাব! পিছোতে পারে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, কবে হবে পরীক্ষা?

৬ নাকি ৭ নভেম্বর, কবে পালিত হবে ধনতেরাস? জানুন শুভ মুহূর্ত!

শনির নক্ষত্র বদলে ১০০ দিন ৫ রাশির জীবনে উপচে পড়বে সুখ!

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে