পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ঘিরে অশান্ত ঢাকা-গাজীপুর সহ একাধিক জায়গা। সোমবারও (২ নভেম্বর) গাজীপুরে পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারী শ্রমিকদের। ক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুরে প্রায় শ’দেড়েক পোশাক কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। শ্রমিক আন্দোলনের পিছনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ ঘনিষ্ঠ পোশাক কারখানার মালিকদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায় ২৩ হাজার টাকা) করতে হবে এমন দাবিতে গত পাঁচদিন ধরেই সরব ছিলেন পোশাক শ্রমিকরা। গতকাল রবিবার (১ নভেম্বর) ওই দাবি নিয়ে রাস্তায় নামেন তাঁরা। ঢাকার মিরপুরে বিক্ষোভ দেখান। দফায়-দফায সংঘর্ষ হয় পুলিশ ও শ্রমিকদের। বিক্ষোভকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কোথাও জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। অশান্তি পাকানোর দায়ে এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের দায়ে মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়।

তবে তাতেও দমেননি আন্দোলনকারী শ্রমিকরা।  সোমবার সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থানের পাশাপাশি শিল্পাঞ্চলের কারখানাগুলোর ফটকেও সতর্ক অবস্থান নেয় পুলিশ ও শিল্প পুলিশ। বেলা ১১টার দিকে শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল অনেকটা বন্ধ হয়ে যায়। কোনাবাড়ীতে একটি পুলিশ কিয়স্কে এবং পল্লীবিদ্যুৎ এলাকা-সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় ৫ প্লাটুন বিজিবি।

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক