বিলকিস-কাণ্ডে ‘নারীদের স্বাধীনতা’ নিয়ে প্রশ্ন তুললেন অভিনেত্রী শাবানা আজমি

এই মহিলার ন্যায়বিচারের জন্য এখনও আমাদের চিৎকার করা উচিত?

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, গোটা খবর জুড়ে রেখেছে বিলকিস কাণ্ডের একেকটা গা হিমহিম করা তথ্য, ২০০২ সালে গুজরত ডাঙ্গায় তিন মাসের প্রেগনেন্ট অবস্থায় ধর্ষণ করা হয়েছিল, বিলকিস-কে। দোষীদের সাজা হলেও, দীর্ঘ ১৫ বছর পর ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিলকিস বানো কাণ্ডে অভিযুক্ত দোষীদের বেকসুর মুক্তি দেওয়া হয়েছে। আর তাতে বিতর্ক চরমে পৌঁছেছে। গোটা দেশ ক্ষেপেছে রীতিমতো। এই নিয়ে সেলিব্রেটি থেকে আমজনতা সবাই রুখে দাঁড়িয়েছে। সম্প্রতি, বিলকিস বানো গণধর্ষণ মামলা এবং ১১ জন আসামির মুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শাবানা আজমিও। প্রবীণ অভিনেত্রী এই খবরে তীব্র প্রতিবাদ করেন এবং প্রকাশ করেন যে, তিনি গভীরভাবে লজ্জিত এবং হতবাক।

সম্প্রতি, একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি বলেন, বিলকিস বানোর জন্য তাঁর কাছে গভীর লজ্জিত হওয়া ছাড়া আর কোনও শব্দ নেই। এমনকি, বিলকিস বানোর অসম্ভব সাহসের প্রশংসাও করেছেন শাবানা। তিনি জানান যে, কীভাবে ওই মহিলার সঙ্গে এত বড় একটা ট্র্যাজেডি হওয়া সত্ত্বেও তিনি সাহস হারাননি। তিনি রীতিমতো যুদ্ধ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছেন। বিলকিসের স্বামী বলেছেন, ঠিক যখন বিলকিস তাঁর জীবনকে সাজাচ্ছিলেন, তখনই এই ন্যায়বিচারের উল্টো প্রতিক্রিয়া আসতে শুরু করে। শাবানা আজমির কথায়, এই মহিলার ন্যায়বিচারের জন্য এখনও আমাদের চিৎকার করা উচিত? কারণ এদেশে নারীরা এখনও নিরাপদ নয়। নারীরা প্রতিদিন ধর্ষণের হুমকির সম্মুখীন হচ্ছেন – তাদের কি নিরাপত্তা পাওয়া উচিত নয়? প্রশ্ন তুলেছেন শাবানা।

শাবানা আরও জানিয়েছেন যে, এটি তাঁর কাছে খুবই অবাক করা একটি বিষয়। তাঁর ধারণা ছিল এই ক্ষোভের বহিঃপ্রকাশ একদিন না একদিন ঘটবে। তবে শেষে অভিনেত্রী খানিকটা কটাক্ষ করেই বলেন যে, দণ্ডপ্রাপ্তদের অভিনন্দন। তাঁদের যাতে মুক্তির পরে লাড্ডু বিতরণ করা হয়।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান