ছবিতে সন্ত্রাস যোগ, সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলল না দিলজিৎ দোসাঞ্জের ‘ঘল্লুঘরা’-র

হানি তেহরান পরিচালিত দিলজিৎ দোসাঞ্জ এবং অর্জুন রামপাল অভিনীত 'ঘল্লুঘরা'-ছবিটি সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর বিরুদ্ধে লড়াই করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্রের ছাড়পত্র হিসেবে সেন্সর বোর্ডই শেষ কথা! যদিও ‘আদিপুরুষ’ নিয়ে দেশজুড়ে একঝাঁক বিতর্কের পর হাইকোর্টের নিশানায় পড়েছিল সেন্সর বোর্ড। কেন ছবি না দেখে ছাড়পত্র দেওয়া হল, রীতিমতো আদালতকে কৈফিয়ৎ দিতে হয় সেন্সর বোর্ডের কর্মকর্তা দের। এদিকে গতকালই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হলনা অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘OMG 2’-কে। আরও বিস্তর আলোচনার পর মিলবে ছবির ছাড়পত্র। এদিকে সম্প্রতি আরও একটি ছবির ছাড়পত্র আটকে দিল সেন্সর বোর্ড। সম্প্রতি হানি তেহরান পরিচালিত দিলজিৎ দোসাঞ্জ এবং অর্জুন রামপাল অভিনীত ‘ঘল্লুঘরা’-ছবিটিকে ছাড়পত্র দিল না সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। ইতিমধ্যেই ফিল্মটি ২১টি কাট সহ শংসাপত্র পেয়েছে সেন্সর বোর্ডের তরফ থেকে। ছবির কাহিনী অনুযায়ী, ‘ঘল্লুঘরা’ বিখ্যাত শিখ মানবাধিকার কর্মী, যশবন্ত সিং খালরার জীবন থেকে অনুপ্রাণিত, যিনি 1990-এর দশকে পাঞ্জাবের বিদ্রোহের সময় সামিল ছিলেন।

এদিকে ছবিতে ২১ টি দৃশ্য কেটে দেওয়ার নির্দেশ দেওয়াতে ক্ষুব্ধ হয়েছেন চলচ্চিত্র নির্মাতা হানি তেহরান। যিনি CBFC-এর রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। CBFC-এর মতে, ফিল্মের কিছু দৃশ্য এবং সংলাপ দেশে সহিংসতা সৃষ্টি করতে পারে এবং শিখ যুবকদের উগ্রপন্থীর পথে এগোতে নির্দেশক হিসেবে কাজ করতে পারে।

কাজের ফ্রন্টে, দিলজিৎ দোসাঞ্জ সম্প্রতি কোচেল্লা ভ্যালি মিউজিক অ্যান্ড আর্টস ফেস্টিভালে তাঁর অসাধারণ পারফরম্যান্স দিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন। তিনিই প্রথম পঞ্জাবি শিল্পী যিনি এই মর্যাদাপূর্ণ সঙ্গীত উৎসবে পারফর্ম করেছিলেন। দোসাঞ্জকে পরবর্তীতে দেখা যাবে চামকিলা ছবিতে। ইমতিয়াজ আলি পরিচালিত, এই ছবিতে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। চলচ্চিত্রটি অমর সিং চামকিলার গল্প অনুসরণ করে তৈরি। যিনি মাত্রচাম ২৭ বছর বয়সে খুন করে হত্যা হয়।

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫