‘বিরোধীদের পাত্তা দিই না’, রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন অদিতি

মানুষের আমাকে দেখে উত্তেজনা দেখেই বুঝতে পারছেন। জেতার জন্যে আমি এবং আমার দল আশাবাদী। তবে বিরোধীদের কথায় আমি কান দিই না

Share:

নিজস্ব প্রতিনিধি: একে তো রবিবার ছুটির দিন, অন্যদিকে গত সপ্তাহে ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল। সুতরাং ছুটির দিন সকাল থেকেই প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন। যদিও ভোটের দিন ঘোষণা এবং প্রার্থী ঘোষণার পর থেকেই নিজের নিজের এলাকায় প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থীরা। রবিবার (২২ মার্চ) সকাল থেকেই বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থীরা। কেউ হাঁটাপথেই জনসংযোগ সারছেন, আবার কেউ হুডখোলা গাড়িতে চেপে ভোট প্রচার করছেন। এবং তাতে ভাল সাড়াও পাচ্ছেন। যদিও একই এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার নিয়ে ঝামেলাও বাঁধছে, তবুও নির্বিঘ্নে ভোট প্রচার সারছেন তৃণমূল প্রার্থীরা। রবিবার সকালে প্রথম ভোট প্রচারে নেমেছেন রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সী। প্রথম দিনেই প্রচারে নেমে ঝড় তুলেছেন তিনি। হুডখোলা গাড়িতে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালান তিনি।

বিগত পাঁচবছরে যে উন্নয়ন তিনি করেছেন এলাকায়, প্রচারে তাকেই হাতিয়ার করেছেন অদিতি। রাস্তাঘাট থেকে পয়ঃপ্রণালী সর্বত্র পরিষেবার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। এলাকায় শান্তি শৃঙ্খলার প্রশ্নে অদিতি মুন্সীর ভূমিকা সর্বত্র ছিল অভিভাবকের মতো। কেষ্টপুর সংলগ্ন ভিআইপি রোডের ধারে মহাপ্রভু চৈতন্যের মূর্তি বসিয়ে এলাকায় হিন্দুদের মন জয় করেছেন অদিতি। কীর্তনের কন্ঠশিল্পী অদিতি মুন্সী যেখানেই গিয়েছেন, দু কলি গান গাইতে হয়েছে তাঁকে। রবিবাসরীয় অদিতি মুন্সীকে দেখে তাই কোথাও ওঠে উলুধ্বনি, কোথাও আবার হরিব্বোল বলে মেতে ওঠেন মতুয়ারা। সাদা শাড়ি পরে হুডখোলা গাড়িতে তিনি জনসংযোগ সারেন। তাঁকে ঘিরে থাকা জনতাদের সঙ্গে হাত মেলান। প্রচারে তাঁর সঙ্গী হয়েছিলেন বিধাননগর কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী। সম্পর্কে তিনি অদিতির স্বামী।

প্রচারে শেষ বেলায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অদিতি মুন্সি বলেন, ‘মানুষের আমাকে দেখে উত্তেজনা দেখেই বুঝতে পারছেন। জেতার জন্যে আমি এবং আমার দল আশাবাদী। তবে বিরোধীদের কথায় আমি কান দিই না।’ ২০২১ সালে রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন জনপ্রিয় কীর্তন গায়িকা অদিতি মুন্সী। যাঁর কন্ঠের শ্রোতা আট থেকে আশি সকলেই। তবে জি বাংলার সারেগামাপা থেকেই তিনি জনপ্রিয়। ওই মরসুমে তিনি জিততে না পারলেও দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। তাই তাঁর উপরেও ছাব্বিশের নির্বাচনেও আস্থা রাখল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দল। তবে কয়েক মাস আগেই মা হয়েছেন তিনি। সদ্যোজাতকে সামলেই ভোট প্রচারে নামলেন অদিতি মুন্সী। ঢাকঢোল পিটিয়ে প্রচার সারলেন তিনি। উল্লেখ্য, আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থীরা। এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন একগুচ্ছ টলিউড তারকা। প্রার্থী তালিকা ঘোষনার পরের দিন থেকেই বরানগর থেকে সায়ন্তিকা বন্দোপাধ্যায় এবং সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্র সারছেন। তবে আজ রবিবাসরীয় দিনে প্রথম প্রচারে নামলেন ব্যারাকপুর থেকে পরিচালক রাজ চক্রবর্তী, রাজারহাট গোপালপুর থেকে অদিতি মুন্সী, করিমপুর কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচারে নামেন অভিনেতা প্রযোজক সোহম চক্রবর্তী।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে