বাবা হতে চলেছেন ‘উদিত পুত্র’ আদিত্য নারায়ণ

'খুব শীঘ্রই আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবো'- বিশেষ বার্তা 'উদিত পুত্র'র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খুব তাড়াতাড়ি সংসারে আসবে নতুন অতিথি। দায়িত্ব বাড়বে আরও কয়েকগুণ। উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়াল মা-বাবা হতে চলেছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন আদিত্য নিজেই। সম্প্রতি দাম্পত্য জীবনের বর্ষপূর্তি হয়েছে তাঁদের। এরপরই নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ আরেক অধ্যায় শুরুর খবর নিজেদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা।

সোমবার ইন্সটাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করে এই বিশেষ বার্তা দিয়েছেন আদিত্য। ক্যাপশনে লিখেছেন ‘আমরা খুব শীঘ্রই আমাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবো। আমি এবং শ্বেতা এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিতে পেরে ভীষণ খুশি।’ সেই ছবিতেই শ্বেতার শরীরে অন্তঃস্বত্বা হওয়ার ছাপ স্পষ্ট। কন্যাসন্তানের বাবা হওয়ার আকাঙ্ক্ষা ভরপুর রয়েছে আদিত্যর মনে।

View this post on Instagram

A post shared by Aditya Narayan Jha (@adityanarayanofficial)

এক বিশেষ সংবাদমাধ্যমকে আদিত্য জানিয়েছেন বিগত কয়েকমাসে তিনি কঠোর পরিশ্রম করে গিয়েছেন শুধু নিজের পরিবারকে ভালো রাখার জন্য। স্ত্রী ও নিজের সন্তানের কথা ভেবে করে গিয়েছেন একের পর এক রিয়ালিটি শোয়ের সঞ্চালনা। আদিত্য ও শ্বেতার পাশাপাশি উদিত নারায়ণ ও তার স্ত্রী দীপা নারায়ণও অত্যন্ত উত্তেজিত বাড়িতে নতুন সদস্যের আগমনের খবরে। 

আফগানদের গুঁড়িয়ে দিয়ে তৃতীয় ম্যাচ ১২৭ রানে জিতলেন শ্রেয়সরা

সকাল থেকে রাত পর্যন্ত প্যাকেটের খাবারেই ভরসা? জানুন অজান্তেই শরীরের কতটা ক্ষতি করছেন

রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

অভিষেকের ধ্বংসলীলা, আফগানদের ২২২ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

বিশ্বকর্মা পুজোয় ডুয়ার্সে ‘মহাকাল রূপী’ হাতির আরাধনায় মাতেন গ্রামবাসীরা

আফগানদের বিরুদ্ধে খুনে মেজাজে ব্যাটিং, ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড অভিষেকের

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর