হাসপাতালে ভর্তি পরীমণি, হঠাৎ কী হল

তার মধ্যেই আঙুলের চোট বা ভেঙে যাওয়া সত্যিই নায়িকার জীবনে কোন ঝড় নিয়ে আসতে চলেছে, এখন সেটাই দেখার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি হাসপাতালে। তাঁর ফেসবুকে পোস্ট করা ছবি অনুযায়ী, আঙুলে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিস্তারিত এই মুহূর্তে কিছুই জানা যায়নি। শুধু তিনি আঙুলে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, ‘উপহার’। বোঝাই যাচ্ছে, তিনি বোঝাতে চাইছেন নতুন বছরের উপহার। দিন কয়েক আগেই পরীমণির নতুন ছবি, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পেয়েছে।

যেখানে তিনি ঢাকাই নায়ক সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন। তবে সবটাই পুত্র রাজ্য হওয়ার আগের শ্যুট করা। কারণ অন্তঃসত্ত্বা অবস্থাতেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। তবে হঠাৎ কী করে আঙুলে চোট পেলেন অভিনেত্রী, তা স্পষ্ট নয়। ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত নায়িকা হলেন পরী মণি। তাঁকে নিয়ে এপার বাংলাও কম উত্তাল নয়। আর্জেন্টিনার মেসি লাভার অভিনেত্রী। বিশ্বকাপের সময় প্রতি মুহূর্তে লিওনেল মেসির অন্ধ ভক্ত হিসেবে জাহির করেছেন তিনি। এমনকী আর্জেন্টিনা জিতলে স্বামী রাজের কাছেও বায়না ধরেছিলেন তাঁকে আর্জেন্টিনা নিয়ে যেতে হবে। তবে তার আগেই বিপত্তি। নতুন ছবি রিলিজের আগেই হাসপাতালমুখী হলেন ঢাকাই অভিনেত্রী। মাস কয়েক আগেই মা হয়েছেন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়াতে তড়িঘড়ি করে অভিনেতা-প্রেমিক শরিফুল রাজকে বিয়ে করেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেই হানিমুন সারেন তিনি। রাজকে নিয়ে চুটিয়ে সংসার তাঁর।

তবে অন্যান্য তারকাদের মতো আড়াল করে নয়, পুত্রকে জন্মের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এনেছেন নায়িকা। জীবনের সবকিছুই সোশ্যাল মিডিয়ায় আপডেট দেন নায়িকা। কিছুদিন আগেই স্বামী রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অবৈধ সম্পর্ক কোথা থেকে খুঁজে বের করেছিলেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পরী-মিমের যুদ্ধ বাঁধে। তবে রাজ এই বিষয়ে কোনও মুখ খোলেন নি। আপাতত নতুন ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন পরী, কিন্তু তার মধ্যেই আঙুলের চোট বা ভেঙে যাওয়া সত্যিই নায়িকার জীবনে কোন ঝড় নিয়ে আসতে চলেছে, এখন সেটাই দেখার। 

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর