সাতসকালে বলিউডে খারাপ খবর, মাতৃহারা জনপ্রিয় গায়ক আদনান সামি

অত্যন্ত দুঃখের সঙ্গে, আমি আমার প্রিয় মা বেগম নওরীন সামি খানের মৃত্যুর খবর আপনাদের জানাচ্ছি। আমরা গভীর শোকের মধ্যে নিমজ্জিত। এ খবর শোনার পর সবাই হতবাক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি, যদিও আদতে তিনি একজন পাকিস্তানি। কিন্তু পাকাপাকি ভাবে ভারতে এসে সম্পূর্ণ নিজস্ব প্রতিভার জোরে বলিউডে নাম কামিয়েছেন গায়ক। যদিও বৈবাহিক জীবন নিয়ে প্রায়শই বিতর্কের সম্মুখীন হয়েছেন তিনি।কিন্তু কোনও বিতর্ককেই পাত্তা দেননি গায়ক। নব্বই দশকের প্রজন্ম বড় হয়েছেন আদননানের গান শুনেই। আদনান, নব্বই দশকের অন্যতম সেরা গায়ক, যিনি তার সুরেলা সঙ্গীত দিয়ে সকলের মন জয় করেছেন। যদিও আগে আদনান অসম্ভব মোটা থাকলেও এখন ফিগারে একেবারে হ্যান্ডসাম গায়ক তিনি। যাই হোক, সম্প্রতি গায়কের মা নওরীন সামি খান মারা গিয়েছেন।

মায়ের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই জানিয়েছেন গায়ক। সোমবার সকালে মা বেগম নওরীন সামি খানের মৃত্যুর খবর দিয়েছেন গায়ক। ৭ অক্টোবর ৭৭ বছর বয়সে মারা গিয়েছেন গায়কের মা। গায়ক সোশ্যাল মিডিয়ায় তার মায়ের একটি ছবি পোস্ট করে আবেগপূর্ণ নোট লিখেছেন। তবে আদনানের মায়ের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। আদনান সামি লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে, আমি আমার প্রিয় মা বেগম নওরীন সামি খানের মৃত্যুর খবর আপনাদের জানাচ্ছি। আমরা গভীর শোকের মধ্যে নিমজ্জিত। এ খবর শোনার পর সবাই হতবাক। তিনি একজন অবিশ্বাস্য মহিলা ছিলেন যিনি প্রত্যেক ব্যক্তির সঙ্গে অত্যন্ত সম্মান করে কথা বলতেন এবং তাদের সঙ্গে সুখে বসবাস করতেন। আমরা তাকে খুব মিস করব। তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের প্রিয় মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’

 

সোশ্যাল মিডিয়ায় এই হৃদয়বিদারক খবরটি শেয়ার করার পরপরই আদনানের ভক্ত ও অনুসারীরা শোক প্রকাশ করেছেন। অভিনেত্রী মিনি মাথুর তার পোস্টে মন্তব্য করেছেন, ‘প্রিয় আদনান, রোয়া এবং মদিনা তোমার মায়ের মৃত্যুতে আমি খুবই দুঃখিত। আমি প্রার্থনা করি আপনার পরিবার যেন এই শোক থেকে বেরিয়ে আসার শক্তি পায় এবং আপনার মা স্বর্গ পান।’ গায়ক রাঘব লিখেছেন, ‘আল্লাহ তাকে স্বর্গে সেরা স্থান দান করুন। মা হারানোর চেয়ে বড় কষ্ট আর কিছু নেই। আল্লাহ আপনাকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।’ আদনান স্বামী ১৯৭১ সালের ১৫ আগস্ট লন্ডনে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন। তার বাবা আরশাদ সামি খান ছিলেন আফগান, পাকিস্তানের একজন পশতুন, যখন তার মা নওরিন খান ছিলেন জম্মুর বাসিন্দা। আদনানের বাবা পাকিস্তান বিমানবাহিনীতে একজন পাইলট ছিলেন এবং পরে তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হয়েছিলেন, ১৪টি দেশে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল