কে কে-এর মৃত্যুর পর কলকাতায় অনুষ্ঠানে এবার সোনু নিগম

কে কে-এর মৃত্যুর পর কলকাতাকে ভালবেসে তিলোত্তমার বুকে অনুষ্ঠান করতে আসছেন সোনু নিগম। প্রাথমিক কথাবার্তাও সারা আয়োজকের সঙ্গে।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় অনুষ্ঠান করতে এসে কে কে-এর মৃত্যু কলকাতার জন্য রীতিমত এক বিভীষিকাময় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকেই বিভিন্নসময় কলকাতার দিকে অভিযোগের আঙুল উঠছে বারবার। অনেকেই বলছেন মুম্বইয়ের শিল্পীরা যেন কলকাতায় শো করতে না আসেন। কিন্তু কলকাতা যে সংস্কৃতির পীঠস্থান তা মানেন মুম্বইয়ের শিল্পীরাও। বলা বাহুল্য বহু বাঙালি শিল্পীই মুম্বইয়ের প্রবাসী। তাই ঘরের মানুষ ঘরে ফিরবেন নিজের গান নিজের জায়গার মানুষদের শোনাবেন তা তো এক আলাদাই নস্টালজিয়া।

কে কে-এর মৃত্যুর জন্য কলকাতা দায়ি নয়, তাঁর মৃত্যু একান্তই অনভিপ্রেত, আকস্মিক ও বিক্ষিপ্ত একটি ঘটনা। তাঁর জন্য কখনই কলকাতাকে দায়ি করা যায় না। কিশোরকুমার, লতা মঙ্গেশকর, মহম্মদ রফি, এই প্রজন্মের শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, মোহিত চৌহান প্রত্যেকেই বারবার এসেছেন এই কলকাতায় অনুষ্ঠান করতে। বিভিন্ন ঘরানার গানের সমাদর যে কলকাতার শ্রোতারা করতে জানেন এবং শিল্পীকে সমাদর দিয়ে ভরিয়ে দিতে জানেন তা বারবার প্রমাণিত, বলছেন আয়োজকরা। আর এবার কে কে-এর মৃত্যুর পর কলকাতাকে ভালবেসে তিলোত্তমার বুকে অনুষ্ঠান করতে আসছেন সোনু নিগম।  উল্লেখ্য বেশ কিছু মাস আগেই কলকাতায় অনুষ্ঠান করে গিয়েছিলেন শিল্পী। 

আয়জক তোচন ঘোষ ছিলেন কে কে-এর শেষ শো এর দায়িত্বে। দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তিনি এই শহরে বিভিন্ন শিল্পীর অনুষ্ঠানের আয়োজন করে আসছেন। তাঁর মতে এই শহর বা রাজ্য শিল্পীকে যেভাবে সম্মান দিতে জানে তা আর কোনও রাজ্যেই হয় না। শুধু তাই নয় একজন শিল্পীর কাছে কলকাতা ভীষণ নিরাপদ। এখানে শো করতে এসে কোনও শিল্পীর সঙ্গে অভব্যতা হয়েছিল কেউ কখনও বলতে পারবেন না। সঙ্গে পঞ্জাবের প্রসঙ্গ টেনে তিনি তুলনা করে বলেছেন চন্ডীগড়ে শো করতে গিয়ে স্টেজে মহিলা ভক্তদের বিপুল ভিড় থেকে যেভাবে পালিয়ে বেঁচেছিলেন মিকা সিং তা কখনই এ রাজ্যে হয় না। আর শিল্পীরাও চান কলকাতায় শো করতে আসতে। আগামী জুলাই মাসেই নাকি কলকাতায় শো করতে আসছেন সোনু নিগম। তিনিও কলকাতার শ্রোতাদের কাছে বড় কাছের ও পছন্দের। কলকাতাকে যারা কে কে-এর মৃত্যুর পর নিরাপদ নয় বলছেন তাদেরই একপ্রকার ভুল প্রমাণ করে অনুষ্ঠান করতে আসছেন সোনু। প্রাথমিক কথাবার্তাও সারা আয়োজক তোচন ঘোষের সঙ্গে।  

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩