আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রণবীরকে নিন্দা করে বিপাকে মহিলা, তাঁর অশ্লীল ছবি বানাল নায়কের ভক্তরা

নিজস্ব প্রতিনিধি: দিন যত আপগ্রেড হচ্ছে, ততই ক্রাইমের মাত্রা বাড়ছে। আর বর্তমানে মানুষদের ক্রাইমের রাস্তা সহজ করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। যেখানে দিনরাত তারকাদের ছবি, ভিডিওর মাধ্যমে সাইবার প্রতারণা চালিয়ে যাচ্ছে অপরাধীরা। সম্প্রতি তারকাদের একাধিক ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে। কোনও ভিডিওতে তাঁদের ভোটের প্রচার করতে দেখা গিয়েছে, আবার কোনও ভিডিওতে অশ্লীল পোশাক পরা কোনও রমণীর চেহারায় বসিয়ে দেওয়া হয়েছে নায়িকা দের মুখ। এই নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক তারকা। কিন্তু তবুও শিক্ষা হয়নি। এবার একটু অন্যরকম কাণ্ডে জড়িয়ে পড়ল কোনও তারকা নয়, একজন ভক্ত। প্রিয় তারকাদের ভুল, ঠিক অবশ্যই বিচার করার অধিকার রয়েছে ভক্তদের।

কিন্তু তা বলে এমন শাস্তি পেতে হবে। মোটামুটি সবাই জানেন, বলিউডের চার্মিং বয় রণবীর কাপুর এখন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ শুটিংয়ে ব্যস্ত। যেখান থেকে সম্প্রতি রণবীরের রামের অবতারের কয়েকটি লুক ভাইরাল হয়েছে। নায়কের বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত রয়েছে। কিন্তু রামায়ণের সেট থেকে ভাইরাল হওয়া রামের লুক দেখে চরম সমালোচনা করেছেন তাঁরই একজন মহিলা ভক্ত। যখন ওই মহিলা বলেছেন, “‘রামায়ণ’, ‘Animal’ এবং ‘সঞ্জু’- তে রণবীরের চেহারা আমি এই তিনটি চরিত্রের মধ্যে থেকে কোনও পার্থক্যও খুঁজে পাই নি।” এরপরই ওই মহিলার ছবি অশ্লীলভাবে তৈরি করতে শুরু করে রণবীরেল ভক্তরা। ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় এসে নিজেই অভিযোগ করেছেন যে, এই জঘন্য কাজের পিছনে আছে রণবীরের ভক্ত।

 

তিনি তার পোস্টে লিখেছেন, “মুম্বই পুলিশ আপনাদের সহায়তার খুব প্রয়োজন। আমি অনলাইন হয়রানির শিকার। আমার ব্যক্তিগত ছবিগুলি আমার সম্মতি ছাড়াই অশ্লীলভাবে মর্ফ করা এবং সম্পাদনা করা হচ্ছে, যা কষ্ট এবং ক্ষতির কারণ হচ্ছে। আমি এখানে প্রমাণ হিসেবে সব ছবি সংযুক্ত করছি।এই লোকেরা আমাকে ক্রমাগত হয়রানি করছে এবং খুব লজ্জাজনকভাবে অশ্লীল ভিডিওতে ছবি এডিট করছে।” তিনি সাইবার পুলিশের কাছে দায়ের করা তার অভিযোগের একটি ছবিও শেয়ার করেছেন। তিনি বলেন, “দয়া করে এই বিষয়টি তদন্তে অবিলম্বে আমাকে সহায়তা করুন।” ইতিমধ্যে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’র শুটিং শুরু হয়েছে জোরকদমে। এতে সীতার চরিত্রে সাই পল্লবী, কৈকেয়ী চরিত্রে লারা দত্ত এবং রাজা দশরথের চরিত্রে অরুণ গোভিল রয়েছে। অন্যরা যারা রাবণ চরিত্রে যশ, বিভীষণ চরিত্রে হরমান বাওয়েজা এবং হনুমানের চরিত্রে সানি দেওল চরিত্রে অভিনয় করেছেন বলে জানা গেছে।

Published by:

Share Link:

More Releted News:

‘খলনায়ক’, ‘বাস্তব’-এর পর আসছে আরও এক সিক্যুয়েল, বড় ঘোষণা সুভাষ ঘাইয়ের

অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসবের, দীর্ঘ ২৪ দিন কোথায় ছিলেন তিনি?

বিদেশের রাস্তায় সোনুর গানে মত্ত জেন জি, দেখেই কী করলেন গায়ক?

সুশান্ত মামলায় বড় স্বস্তি রিয়া চক্রবর্তীর, ফ্রিজ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নির্দেশ আদালতের

নবম দিনেও বক্স অফিসে লক্ষ্মীলাভ, ১০ কোটি ছাড়াল অক্ষয়ের ‘ভূত বাংলা’

তৃতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন রাখী সাওয়ান্ত! জানেন কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ