প্রেমিকের সঙ্গে ৯ বছরের সম্পর্কের ইতি, বাগদানের পরেও কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নুসরতের

তিন বছর আগে এই দিনেই আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছিলাম, বাগদানের ঘোষণা করেছিলাম। কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে ৯ বছরের সম্পর্কে এখানেই ইতি টানলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ৯ বছরের সম্পর্কের অফিসিয়ালি বিচ্ছেদ ঘোষণা করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফরিয়া। যিনি কিনা টলিউডেরও একজন অসাধারণ অভিনেত্রী। দেব-সোহম-জিৎ-অঙ্কুশ একাধিক টলি সুপারস্টারের সঙ্গে জুটি বেঁধে একাধিক ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন টলি ইন্ডাস্ট্রিকে। তাই বাংলাতেও এই নায়িকা সমান চর্চিত। তাঁর অভিনয় প্রশংসিতও বটে। রনি রিয়াদ রশীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিলেন অভিনেত্রী। অবশেষে বুধবার নিজের ফেসবুক হ্যান্ডেলে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন যে, রনিকে তিনি বিয়ে করবেন না।

নুসরত পোস্টে লেখেন, “তিন বছর আগে এই দিনেই আমাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছিলাম, বাগদানের ঘোষণা করেছিলাম। কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে ৯ বছরের সম্পর্কে এখানেই ইতি টানলাম। তবে আমাদের মধ্যে অসাধারণ বন্ধুত্ব রয়েছে। যা সারাজীবন থাকবে। আমার অনুরাগী এবং শুভাকাঙ্খীরা আমার এই কঠিন সময়ে আমার পাশে থাকবেন।” ২০২০ সালের মার্চ মাসে করোনার ভয়াবহতার মাঝেই আংটি বদল করেছিলেন নুসরত। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেত্রী।

জানিয়েছিলেন, “অবশেষে আমাদের বাগদান সম্পন্ন হয়েছে। করোনা পরিস্থিতির মাঝে আচমকাই আমাদের আংটি বদলের অনুষ্ঠান হয়। তবে পরিস্থিতি ঠিক হলে সবাইকে পাত পেড়ে খাওয়াব।” অভিনেত্রী নুসরতের প্রাক্তন রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। এছাড়াও তাঁর আরও একটি পরিচয় তিনি প্রাক্তন সেনাপ্রধান হারুন-অর-রশীদের ছেলে। তবে কী কারণে এমনটা সিদ্ধান্ত নায়িকার, তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, বাংলাতে অঙ্কুশের সঙ্গে নুসরতের জুটিকে দর্শকরা খুবই পছন্দ করেন। কিছু দিন আগেই ‘বিবাহ অভিযান ২’-এর শুটিংয়ের জন্য ব্যাঙ্কক উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পেতে চলেছে।

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের