টাইগারের উপরে হামলার ষড়যন্ত্রে ধৃত ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রাঞ্জল জামিনে বাইরে বেরিয়েছিলেন

গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে টাইগারের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালায় তিন দুষ্কৃতী। এরপর সেখানে থেকে বাইক নিয়ে পালায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য় সামনে আসছে! গত ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহুতে টাইগারের গাড়ি লক্ষ্য করে সাত রাউন্ড গুলি চালায় তিন দুষ্কৃতী। এরপর সেখানে থেকে বাইক নিয়ে পালায়। অল্পের জন্যে প্রাণে বাঁচে অভিনেতা। তবে তাঁর গাড়ির চালকের বাঁ হাতে গুলি লেগেছে। হামলার পর দায়ভার নেই কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। ঘটনায় মুম্বয়ের নিরাপত্তা প্রশ্নের মুখে! যদিও তদন্তে নেমে ১৬ ঘণ্টার মধ্যে ৩ জনকে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজত দিয়েছে আদালত। এরপর হামলার ঘটনায় অস্ত্রের সরবরাহের অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১তম ব্যক্তি হলেন ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ার প্রাঞ্জল ঠাকরাল। তাঁকে গত শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, হামলার মূল প্রকল্পনাকারী অনিল পণ্ডিতের নির্দেশে টাইগারকে প্রাঞ্জলই গুলি চালিয়েছে। আর হামলায় অভিযুক্ত এক শুটারকে তিনিই পিস্তল সরবরাহ করেছিলেন। শুধু তাই নয়, হামলাকারীদের জন্য রসদ ও অর্থের জোগান দেওয়াসহ পরিকল্পনাটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাঞ্জলকে। অনিল পাণ্ডে আমেরিকা থেকে হামলার পুরো চক কষেছিলেন। পুলিশের নজর এড়াতে অনিল আর প্রাঞ্জল একটি গোপন মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতেন। প্রাঞ্জলের ফোন থেকে সেই সমস্ত চ্যাট উদ্ধার করা হয়েছে। যার মাধ্যমে অনিল পর্যন্ত পৌঁছতে পারবেন বলে মনে করছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, প্রাঞ্জল (২২) ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সম্পন্ন করেছেন। এর আগেও তাঁর অপরাধজনিত অতীত রয়েছে। পণ্ডিতের নির্দেশে পানিপথের এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়েছিলেন তিনি। গত মার্চে জামিন পান। জেল থেকে ছাড়া পাওয়ার পরেই টাইগারের উপর হামলার পরিকল্পনায় তিনি যুক্ত হন। তাঁকে রবিবার কিল্লা আদালতের অবকাশকালীন বেঞ্চে হাজির করা হয়েছিল এবং ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে জানা গিয়েছে, টাইগার নয়, বিষ্ণোই গ্যাংয়ের মূল টার্গেট ছিলেন আমির খান। কারণ তাঁর তৃতীয় বিয়ে, গৌরী স্প্র্যাটের সঙ্গে বিয়ের পরেই লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর চক্ষুশূল হয়ে ওঠেন তিনি। গোষ্ঠীর তরফে দাবি করা হয়েছিল, আমিরের মতো ব্যক্তিরা ‘লভ জিহাদ’-এর প্রচার করছেন, যা তাঁদের সংস্কৃতির পরিপন্থী। এই ধরনের কাজ তাঁরা কোনও ভাবেই মেনে নেবেন না এবং শীঘ্রই এর জবাব দেবেন। কিন্তু আমির খুব একটা জনসমক্ষে আসেন না, অন্যদিকে টাইগারকে মাঝে মধ্যেই প্রকাশ্যে দেখা যায়, তাই তাঁর উপরেই অ্যাটাক হয়। 

‘বিজেপি একাই লড়বে,’ সুদীপ-শুভেন্দু সাক্ষাতের মাঝেই সাফ জানালেন শমীক

প্রেমে প্রত্যাখ্যান, ১৩ বছরের নাবালিকাকে অপহরণ, বন্ধ ঘরে আটকে লাগাতার যৌন নির্যাতন

প্রেমের ‘শাস্তি’ উলঙ্গ করে হাঁটানো! বেহালার ঘটনায় প্রেমিকার বাবা,মামা সহ গ্রেফতার ৩

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর পোস্ট, পুলিশের জালে যুবক

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

অন্য যুবকের সঙ্গে ঘুরছে স্ত্রী, দেখতে পেয়েই বেল্ট দিয়ে চাবকালেন স্বামী! ভাইরাল ভিডিয়ো

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন