জীবিত প্রমাণে ১০২ বছর বয়সে বর সেজে প্রতিবাদ, ১০৬ বছরে থামল দুলিচাঁদের লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি:  হরিয়ানার সরকারি নথিতে তাঁকে মৃত ঘোষণা করা হয়েছিল, অথচ তিনি ছিলেন জীবিত। বন্ধ হয়ে গিয়েছিল বার্ধক্যভাতাও। নিজের অস্তিত্ব প্রমাণ করতে ১০২ বছর বয়সে বর সেজে রথে চেপে  বরযাত্রী নিয়ে রাস্তায় বের হয়েছিলেন তিনি। তাঁর মুখের স্লোগান ছিল ‘ তেরা ফুফা জিন্দা হ্যায়’। এই স্লোগান ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। সেই দুলিচাঁদ ১০৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিচিত মহলে। 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুলিচাঁদ। রবিবার (২৫ অক্টোবর) তাঁর নিজের গ্রাম গান্ধরায় শেষকৃত্য সম্পন্ন হয়। ছয় ছেলে, চার মেয়ে-সহ প্রায় তাঁর পরিবারে রয়েছেন ৭০ জন সদস্য। নথি অনুযায়ী তাঁর বয়স ১০৬ বছর দেখানো হলেও, গ্রামবাসীরা বলছেন তাঁর বয়স প্রায় ১০৮ বছর।

কে এই দুলিচাঁদ

হরিয়ানার রোহতক জেলার গান্ধরা গ্রামের বাসিন্দা ছিলেন দুলিচাঁদ। ২০২২ সালের মার্চ মাসে হঠাৎই বন্ধ হয়ে যায় তাঁর বার্ধক্যভাতা। সরকারি নথিতে তাঁকে মৃত বলে দেখানো হয়েছিল। অথচ বাস্তবে তিনি জীবিত ছিলেন। নিজের প্রাপ্য ভাতা ফেরত পেতে সরকারি দফতরে বারবার ঘুরেও সমস্যার সমাধান পাননি তিনি। এরপর সমাজকর্মী নবীন জয়হিন্দের সঙ্গে যোগাযোগ করেন দুলিচাঁদ। তাঁর উদ্যোগেই অভিনব প্রতিবাদের পরিকল্পনা করা হয়। ১০২ বছর বয়সে বর সেজে, রথে চেপে, বাদ্যি বাজিয়ে  বরযাত্রী নিয়ে রোহতকের রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। হাতে ছিল ‘আমি বেঁচে আছি’ এবং ‘তেরা ফুফা জিন্দা হ্যায়’ লেখা প্ল্যাকার্ড। সরকারি নথির ভুলের বিরুদ্ধে তাঁর এই প্রতিবাদ দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে। 

দুলিচাঁদের সেই অভিনব প্রতিবাদ প্রশাসনের নজর কাড়ে। এরপর তাঁর বন্ধ হয়ে যাওয়া বার্ধক্যভাতা ফের চালু হয়। একইসঙ্গে সরকারি নথিতে ভুলের কারণে ভাতা থেকে বঞ্চিত অন্যান্য প্রবীণদের সমস্যাও সামনে আসে। দুলিচাঁদের লড়াই হয়ে ওঠে প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকারের প্রতীক। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩