আরও শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, রাত পোহালেই বাংলায় তুমুল দুর্যোগের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের আশঙ্কা। বঙ্গোপসাগরের উপর ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। এর জেরে বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি।

আবহাওয়া দফতরের সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৫টায় পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছিল ঘূর্ণিঝড় অর্ণব। গত ছ’ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগিয়েছে সেটি। আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে সোমবার রাতের মধ্যেই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অর্ণব। মঙ্গলবার একই অঞ্চলে সেটি অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। এর পর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বুধবার, ২৮ অক্টোবর, অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

আরও পড়ুনঃ ‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

দক্ষিণবঙ্গে মঙ্গলবার সকাল পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। তার পর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘করবা চৌথ’-এ দুঃসময়, অশান্তির মুখোমুখি হবেন ৪ রাশির জাতকরা

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

দীপাবলিতে ৩ রাশির জাতকদের ঘোর সংকট! বৃহস্পতির গোচরে বাড়বে সমস্যা

১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

ফোনে সিম নেই? পয়লা জানুয়ারি থেকে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি লেপে জুতোর মালা পরিয়ে গ্রামছাড়া করা হল নেটপ্রভাবীকে

শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা