এখনও জ্ঞান ফেরেনি ঐন্দ্রিলার, রয়েছেন ভেন্টিলেশনে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ মাত্র ২৪ বছরের বয়সেই দুবার ক্যান্সারের মত মারনব্যাধিকে হার মানিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila sharma)। সুস্থ হয়ে ফিরেছেন স্বাভাবিক জীবনে। ধীরে ধীরে অভিনয়ও শুরু করেছিলেন তিনি। সম্প্রতি বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় রিয়্যালিটি শো দাদাগিরি এবং দিদি নম্বর ওয়ানের মঞ্চে উপস্থিত হয়ে মারনব্যাধির বিরুদ্ধে তাঁর লড়াইয়ের গল্পও অনুরাগীদের শুনিয়েছিলেন অভিনেত্রী। এরইমধ্যে মঙ্গলবার রাতে আচমকাই গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন কোমায় রয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সকালেও তাঁর জ্ঞান ফেরেনি বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে।

পারিবারিক সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তাঁকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বৃহস্পতিবার হাসপাতাল সুত্রে জানানো হয়েছে ব্রেন স্ট্রোক হওয়ার কারনে ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বেঁধে যায়। তাঁর মাথায় অস্ত্রপচার করা হয়েছে। তবে এখনও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। তাঁকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। তাঁকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে। হাসপাতালের জুনিয়র স্টাফদেরও তাঁর ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর আগে বুধবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল ভেন্টিলেশনে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। তিনি কোমায় রয়েছেন। অভিনেত্রীর শরীরের একদিকে কোনো সাড় নেই।

উল্লেখ্য এর আগে দুবার মারনবব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। এবং প্রতিবারই জীবনযুদ্ধে ঐন্দ্রিলা পাশে পেয়েছেন তাঁর ভালোবাসার মানুষ অভিনেতা  সব্যসাচী চৌধুরীকে (Sabyasachi Chowdhury)। কিছুদিন আগেও দ্বিতীয়বার ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়েই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঐন্দ্রিলা জানিয়েছিলেন সব্যসাচী কীভাবে তাঁকে লড়াই করার সাহস যুগিয়ে চলেছেন। সোমবার রাতে সব্যসাচীর জন্মদিনেও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ঐন্দ্রিলা। ক্যাপশনে সব্যসাচীকে নিজের বেঁচে থাকার কারন বলেও উল্লেখ করেছিলেন অভিনেত্রী। এরপরই আচমকা মঙ্গলবার ঐন্দ্রিলার এই অসুস্থতায় মানসিক ভাবে ভেঙে পড়েছেন সব্যসাচী চৌধুরী। তবে কঠিন এই লড়াইয়ে ঐন্দ্রিলাকে একা ছাড়েননি তিনি। হাসপাতালে ঐন্দ্রিলার পরিবারের অনান্যদের সঙ্গে উপস্থিত রয়েছেন সব্যসাচীও।

আরও পড়ুনঃ ভাগ্যের পরিহাসে এক রাতেই ওলটপালট পৃথিবী

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেপালি তরুণীকে বিয়ে, ইসলামাবাদের নির্দেশে বাংলাজুড়ে ISI ঘাঁটি গড়ার চেষ্টায় ছিল পাকচর রানা

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী