ঐন্দ্রিলার জন্মবার্ষিকীতে বিশেষ আয়োজন তাঁর পরিবারের

মাত্র ২৪ বছরেই মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান ঐন্দ্রিলা শর্মা। দুবার ক্যান্সারে আক্রান্ত হয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২২ সালের নভেম্বরে গোটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছরেই মারণরোগ ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান ঐন্দ্রিলা শর্মা। দুবার ক্যান্সারে আক্রান্ত হয়েও মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা।

কিন্তু শেষে একাধিকবার ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে, টানা ২০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যান অভিনেত্রী। তবে অভিনেত্রীর অবদান, তাঁর রেখে যাওয়া স্মৃতিগুলি বুকে আগলে রেখেছেন তাঁর পরিবার। মাঝে মধ্যেই বোনের স্মৃতি তুলে ধরেন ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। বেঁচে থাকলে আজ তাঁর ২৬ বছর বয়স হত। ঐন্দ্রিলাও তাঁর জন্মদিনে কোনও কাজের চাপ রাখতেন না। মৃত্যুর বছরেও তাঁর জন্মদিনটা পালন করেছিলেন ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। তবে এ বছর ঐন্দ্রিলার জন্ম বার্ষিকীটা একটু অন্যভাবে আয়োজন করলেন তাঁর পরিবার। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ২৬। জন্মদিন পালন করতে বড্ড ভালোবাসতেন ঐন্দ্রিলা। কিন্তু বিধাতার পরিহাস মাত্র ২৪ বছর জন্মদিন পালন করতে পেরে ছিলেন অভিনেত্রী। তাঁর সেই স্মৃতিকেই সম্বল করেই বিশেষ আয়োজন করেছে তাঁর পরিবারের।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে ঐন্দ্রিলার মা শিখা শর্মা জানিয়েছিলেন, সকাল থেকেই তাঁর জন্ম সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। তাই এই দিনটা হাসিমুখেই উদযাপন করার চেষ্টা করছে তাঁর পরিবার। ঐন্দ্রিলার মা পেশায় নার্স। তাই মেয়ের জন্মদিন উপলক্ষে সোমবার ২৬টি গাছ তাঁর হাসপাতালে রোপণ করলেন ঐন্দ্রিলার মা। ঐন্দ্রিলার বাবা ও দিদি পেশায় চিকিৎসক। সোমবার সোশাল মিডিয়ায় বোনের ছবি পোস্ট করে ঐশ্বর্য লিখলেন, “হ্যাপি বার্থ ডে বিউটিফুল। এই দিনটার জন্য অনেক অনেক শুভেচ্ছা। দিদিভাই তোকে সর্বদা ভালোবাসবে।”

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা