আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতেই আছেন ঐশ্বর্য, ডিভোর্স হচ্ছে না অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই খবরে রয়েছে বলিউডের পাওয়ারফুল দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদ। গতবছর থেকেই তাঁদের বিচ্ছেদের জল্পনা চলছে। মেয়ের জন্মদিনে অভিষেক বচ্চনের কোনও শুভেচ্ছা বার্তা না থাকা, ঐশ্বর্যর জন্মদিনে অমিতাভ বচ্চন পরিবার থেকে কোনও শুভেচ্ছা বার্তা না থাকা, সবসময় মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর ঘোরাঘুরি, অভিষেক বচ্চনকে তাঁদের সঙ্গে কখনই না দেখা, এই সকল বিষয়ই ভক্তদের নজর আকর্ষণ করেছিল। তখন থেকেই গুঞ্জন অভিষেক-ঐশ্বর্যর ডিভোর্স হতে চলেছে, অবশ্য তাঁদের ১৫ বছরের সম্পর্ক। ২০০৭ সালে ভালবেসেই বিবাহ করেছিলেন অভিষেক-ঐশ্বর্য। তাঁদের মেয়ের বয়স এখন ১৪ বছর। মেয়ে আরাধ্যা বচ্চন মায়ের পুরো হুবহু কপি।

ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনকে অনেক অনুষ্ঠানে আলাদাভাবে দেখা গেছে যার কারণে এই ধরনের খবর আরও শক্তি পেয়েছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও তথ্য পাওয়া যায়নি। একই সময়ে, গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছিল যাতে অভিষেকের আঙুল থেকে বাগদানের আংটিটি হারিয়ে যেতে দেখা যায়। কিন্তু এত জল্পনা-কল্পনার মাঝেই মঙ্গলবার ঐশ্বর্য রাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।যাতে তাঁকে জলসায় তার মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গেছে। ভিডিওটি ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।

যাতে অভিষেক এবং ঐশ্বর্যর মেয়ে আরাধ্যা বচ্চনকে স্কুল ইউনিফর্মে গাড়ি থেকে নামতে দেখা যায়। ঐশ্বরিয়াকেও মেয়ের হাত ধরে থাকতে দেখা যায়। সবুজ রঙের পোশাকে দেখা যায়। সে ওপাশ থেকে নেমে আরাধ্যার আসার জন্য অপেক্ষা করছে। এখানে লক্ষণীয় বিষয় হল যে দুজনেই অভিষেক বচ্চনের একই গাড়ি থেকে নেমেছিলেন, যেটি অভিনেতা সম্প্রতি কিনেছিলেন। সুতরাং এটা প্রমাণ যে, অভিনেত্রীদের সংসার ভালমতোই চলছে।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

ভোট না দিয়েই ফিরলেন চিরঞ্জিত! ইভিএম বিকল হওয়ায় বারাসতে চরম ভোগান্তির মুখে অভিনেতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ