মাকে হারালেন দক্ষিণের সুপারস্টার অজিথ

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত জনপ্রিয় অভিনেতা অজিথ কুমারের মা। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার অভিনেতার মায়ের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগী থেকে শুরু করে চলচ্চিত্র মহলের বহু বিশিষ্ট ব্যক্তি অভিনেতা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, বয়সজনিত নানা শারীরিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন মোহিনী। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মায়ের মৃত্যু সংবাদ পাওয়ার পরই নিজের সমস্ত কাজ স্থগিত রেখে দুবাই থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেন অজিথ কুমার। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছেন। রবিবার চেন্নাইয়ে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানটি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুঃসময়ে অভিনেতার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করছেন। অনেকেই মোহিনীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অজিথ ও তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। 

আরও পড়ুন: ‘রণবীরদের মতো তারকারা কর্মসংস্থান তৈরি করেন’, FWICE-কে তোপ রাম গোপাল ভার্মার

এদিকে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন  (M. K. Stalin) গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বার্তায় বলেন, অজিথ কুমারের মায়ের প্রয়াণের খবর তাঁকে অত্যন্ত মর্মাহত করেছে। এই কঠিন সময়ে অভিনেতা ও তাঁর পরিবারের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, মায়ের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি অজিতকে এই গভীর শোক কাটিয়ে উঠতে মানসিক শক্তি জোগাবে। ব্যক্তিগত জীবনকে সবসময় প্রচারের আলো থেকে দূরে রাখতেই পছন্দ করেন অজিথ কুমার। পরিবার সম্পর্কে তিনি খুব কমই প্রকাশ্যে কথা বলেন। তাই মায়ের মৃত্যু তাঁর জীবনের এক অত্যন্ত বেদনাদায়ক অধ্যায় হয়ে উঠেছে। এখনও পর্যন্ত অজিথ কুমার বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে অনুরাগীদের মতে, এই কঠিন সময়ে তাঁদের প্রিয় অভিনেতার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব।

ব্যাঙ্কে ভুয়ো কাগজ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, হাওড়া থেকে গ্রেফতার ৩

ইরানে ফের মার্কিন হামলায় নিহত ৩০, আহত ২৬০

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও