৪ ডিগ্রি ঠান্ডায় ১০২ জ্বরে ৪ টি গানের শুটিং, অক্ষয়ে মুগ্ধ কোরিওগ্রাফার

সাক্ষাতৎকারে, বস্কো বললেন যে, তিনি বড়ে মিয়াঁ ছোট মিয়াঁর জন্য চারটি গান কোরিওগ্রাফ করেছেন। আর গানগুলির শুটিংয়ের সময় অক্ষয়ের ১০২ ডিগ্রি জ্বর ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমার, নিঃসন্দেহে বলিউডের একটি বড় নাম। বলিউডের অন্যতম কঠোর পরিশ্রমী অভিনেতাও। অন্যান্য সুপারস্টারের তুলনায় বছরে যাঁর বেশি চলচ্চিত্র মুক্তি পায়। তিনি এতটাই পরিশ্রমী যে, ৬ মাসের মধ্যেই একটি গোটা ছবির শুটিং শেষ করেছেন করেছেন এবং ফেলতে পারেন। যদিও এতে অভিনেতার বিশেষ কোনও লাভ হয়না। ইদানিং অক্ষয়ের ছবি দেখার দর্শকের সংখ্যা কমেছে। বলিউডের অন্যতম স্টান্ট হিরোও বলা যায় তাঁকে। তিনি তাঁর বেশিরভাগ সিনেমাতে নিজেই স্টান্ট করতে ভালোবাসেন। বডি ডবল নেননা। অভিনয়কে এতটাই ভালোবাসেন অক্ষয় কুমার। তাই নিজের ভালোবাসার সঙ্গে কখনই কোনও কম্প্রোমাইজ করেন না নায়ক। এ বছরের ঈদে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। যেখানে তাঁর সঙ্গে জুটি বাঁধছেন টাইগার শ্রফ। ছবিটির শুটিং একাধিক দেশজুড়ে হয়েছে। তাই খাটনিও একটু বেশিই হয়েছে।

কিন্তু তা বলে নিজের জীবন বিপন্ন করে ছবির শুটিং করবেন অক্ষয়? যদিও অক্ষয় কুমার খুব কঠোর ডায়েট করেন। দিনের প্রায় ৮ ঘন্টা শুটিংয়ে দেন অভিনেতা। সম্প্রতি একটি নতুন সাক্ষাৎকারে, বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার বস্কো মার্টিস শাহরুখ খান, সলমান খান এবং অক্ষয় কুমারের মতো বলিউড সুপারস্টারদের কাজের নীতি সম্পর্কে কথা বলেছেন। তাদের প্রত্যেকের নাচের পদ্ধতির পার্থক্য তুলে ধরলেন। সাক্ষাতৎকারে, বস্কো বললেন যে, তিনি বড়ে মিয়াঁ ছোট মিয়াঁর জন্য চারটি গান কোরিওগ্রাফ করেছেন। আর গানগুলির শুটিংয়ের সময় অক্ষয়ের ১০২ ডিগ্রি জ্বর ছিল।

তিনি বলেন, “অক্ষয় দিনের আট ঘণ্টা কঠোরভাবে কাজ করেন, কিন্তু এই আট ঘণ্টার মধ্যে তিনি সেট ছেড়ে কখনও কোথাও যান না। এই ছবির গানগুলির শুটিংয়ের সময় অক্ষয় ভাল ছিলেন না, তিনি মহড়া দেননি। তাঁর ১০১-১০২ জ্বর ছিল, কিন্তু তাও সে নাচছিল। কোনও বিরতি নেননি। আমরা প্রায় এক ৪ ডিগ্রি তাপমাত্রায় চারটি গানের শুটিং করেছি। নৃত্যশিল্পীদের বাড়তি যত্ন দিতে হয়েছিল। অক্ষয় স্যার তখনও ঠিক ছিলেন। আমি দেখতে পাচ্ছিলাম যে তার ঠান্ডা লেগেছে। কিন্তু তিনি একজন স্টিলের মানুষ।” বস্কো আরও বলেন, “অক্ষয় সেটে সকলকে বিনোদন দিতেন এবং প্রায়ই ১০ টাকার পুরস্কারের জন্য টাইগার শ্রফের সঙ্গে খেলতেন। এমনকি প্রতিদিন শুটিং শেষে সন্ধ্যায়, তিনি গিয়ে ভলিবল খেলতেন। যখন আমরা আমাদের রুমে ক্লান্ত হয়ে পড়ে থাকতাম।” আলী আব্বাস জাফর পরিচালিত, বড়ে মিয়া ছোট মিয়াঁতে আরও অভিনয় করছেন মানুশি চিল্লার, আলায় এফ এবং সোনাক্ষী সিনহা। ঈদে ছবিটি মুক্তি পাবে।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা