‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের জন্য প্রার্থনা অক্ষয়ের

গুরুতর অসুস্থ হয়ে গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। অভিযোগ, প্রভাসের 'ফৌজি'র সেটে রাজেশকে বিষাক্ত মাকড়সা কামড় দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ হয়ে গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। অভিযোগ, প্রভাসের ‘ফৌজি’র সেটে রাজেশকে বিষাক্ত মাকড়সা কামড় দিয়েছে। তিনি হাই সুগারের রোগী, সেই কারণে তাঁর গোটা শরীরে দ্রুত সংক্রমণ ছড়িয়েছে। সহ-অভিনেতা তথা বন্ধুর এই অবস্থায় উদ্বেগ প্রকাশ করলেন অভিনেতা অক্ষয় কুমার। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায়, অক্ষয় নিজের এবং রাজেশের একটি ছবি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, ‘শুটিংয়ের সময় একটি পোকার কামড়ে অসুস্থ হয়ে গিয়েছেন আমার প্রিয় বন্ধু রাজেশ। তাঁর শারীরিক অবস্থার কথা শুনে আমি খুব চিন্তিত। আশা করি মহাদেব তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, এখনও একসঙ্গে বসে অনেক হাসতে হবে।’ অক্ষয় রাজেশের সঙ্গে’ স্পেশাল 26′, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘LAXMI’ এবং ‘ভূত বাংলা’-সহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।

তবে রাজেশ শর্মার সঙ্গে কী হয়েছিল? রাজেশ শর্মার ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, হায়দরাবাদের রামোজি ফিল্ম স্টুডিওর ভিতরে একটি জঙ্গলে ফৌজির শুটিংয়ের সময়ে অভিনেতাকে কোনও বিষাক্ত পোকা কামড় দিয়েছে। তখন বিষয়টি তিনি অত গুরুত্ব দেননি ঠিকই। কিন্তু এর ছয় ঘন্টা পর থেকেই অ্যাকশন শুরু হয়। তখন সামান্য জ্বর হয়েছিল তাঁর। ওই অবস্থাতেই শুটিং শেষে কলকাতা ফেরেন অভিনেতা। কিন্তু এখানে এসে অভিনেতার ঘন ঘন জ্বর হয়। ডান পায়ে মারাত্মক যন্ত্রণা হয়। যা থেকে গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে যায়। সুগার থাকায় এটি দ্রুত গোটা শরীরে ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে অভিনেতাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে। ফুসফুসে আঘাত লাগলে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে।

 

এই ঘটনায় নড়েচড়ে বসেছে অল ইন্ডিয়া সিনে ওয়াকার্স অ্যাসোসিয়েশন (AICWA) । শুটিং সেটে তারকাদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে তাঁরা। শুটিং সেটে কীভাবে অভিনেতাকে এমন বিষাক্ত পোকা কামড় দিতে পারে? কেন ওরকম জায়গায় শুটিং করা হয়? সেটে কী কোনও চিকিৎসার ব্যবস্থা ছিল না? রাজেশের জ্বর আসার পর কেন তাঁকে হায়দরাবাদেই কোনও হাসপাতালে ভর্তি করানো হয়নি? জবাবদিহি করতে হবে ‘ফৌজি’ নির্মাতাদের! এরকম একাধিক দাবি তুলেছিলেন তাঁরা। তাঁরা তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে পুরো বিষয়টি দেখার জন্যে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে। যদিও গতকাল অভিনেতার আপ্তসহায়ক বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, রাজেশ শর্মা এখন ভাল আছেন। হায়দরাবাদে শুটিং করার সময়ে কোনও কিছু ঘটেনি। রবিবার কলকাতায় ফিরেই আচমকাই তাঁর পায়ে সংক্রমণ হয়েছে। সবটাই হয়েছে হাই সুগার থেকে। সুগার থাকলে এমনিই সংক্রমণ তাড়াতাড়ি ছড়ায়। পা চুলকোতে গিয়ে সমস্যার সূত্রপাত। যা সমস্যা হওয়ার ত্বকেই হয়েছে। শরীরের ভিতরে কোনও সংক্রমণ ছড়ায়নি। ভুল তথ্য ছড়ানো হচ্ছে। হায়দরাবাদে কোনও ভাবেই এমন সমস্যা তৈরি হয়নি। এরপরেই AICWA তাঁদের বিবৃতি পোস্ট মুছে ফেলে। এদিকে, ‘ফৌজি’ ছবির নির্মাতারা এ বিষয়ে এখনও কোনও বিবৃতি দেননি।

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?