পরিবর্তিত হল অক্ষয়ের ‘পৃথ্বীরাজ চৌহান’ ছবির নাম

অক্ষয় কুমার অভিনীত ছবি পৃথ্বীরাজ চৌহান-এর নাম বদলে করা হল 'সম্রাট পৃথ্বীরাজ'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অক্ষয় কুমার অভিনীত ছবি ‘পৃথ্বীরাজ চৌহান’-এর নাম বদলে করা হল ‘সম্রাট পৃথ্বীরাজ’। রাজস্থানের এক সংস্থা শ্রী রাজপুত করণি সেনা এই ছবির নামকরণ নিয়ে আপত্তি জানিয়েছে। বলে রাখা ভালো এর আগে ২০১৭ সালে পদ্মাবত ছবি মুক্তির আগেও এই সংস্থা অভিযোগ জানিয়েছিল ছবির নামকরণ নিয়ে। সেই সংস্থার আপত্তিতেই এবার অক্ষয় কুমারের ছবির নাম পাল্টে হলো ‘সম্রাট পৃথ্বীরাজ’। আগে এই ছবির নাম রাখা হয়েছিল ‘পৃথ্বীরাজ চৌহান। আর এর জেরেই ‘শ্রী রাজপুত  সেনা সংস্থার বিরোধীতার মুখে পড়ে যশরাজ ফিল্মস। অক্ষয় কুমার এবং মানুষী ছিল্লার অভিনীত এই ছবিটি আগামী ৩ জুন মুক্তি পেতে চলেছে। 

ছবির বিষয় যখন সামনে আসে সেই সময় থেকেই রাজস্থানের, শ্রী রাজপুত করণি সেনা প্রথম আপত্তি জানায়। এ বিষয়ে তাদের পক্ষ থেকে সরাসরি একটি মামলাও দায়ের হয় যেখানে রাজা পৃথ্বীরাজের নামের আগে সম্রাট লেখা বাধ্যতামূলক বলে দাবি জানানো হয়। এর আগে ২০১৮ সালে, এই দলটির জন্য ‘পদ্মাবত’ ছবির মুক্তিও পিছিয়ে গিয়েছিল।

যশরাজ ফিল্মসের তরফ থেকে এই সংস্থার দাবি মেনে নেওয়া হয়। এবং চিঠি দিয়ে জানানো হয় আমরা কারও ভাবাবেগে আঘাত করতে চাইনা। আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদের কাছে এই অভিযোগের কারণ পরিস্ফুট করেছেন ও তা আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা সম্রাট পৃথ্বীরাজের এই বিজয়গাঁথাকেই আমাদের ছবির মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে চলেছি। 

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ প্রত্যাহার

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

জাল সই কাণ্ডের তদন্তে মমতার কালীঘাটের বাড়ি ঘিরল কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে সিআইডি