‘গুটখা খাওয়া অত্যন্ত ক্ষতিকর’, Jolly LLB 3 নিয়ে আড্ডার ফাঁকে অক্ষয় দিলেন স্বাস্থ্য সচেতনতার বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে যে ধরনের সিনেমা বারবার দেখলেও ক্লান্তি আসে না তার মধ্যে নিঃসন্দেহে থাকবে ‘জলি এলএলবি’ ও ‘জলি এলএলবি টু’। নিখাদ হাসি, রহস্য, অ্যাকশন, কোর্টরুম ড্রামা কী নেই এই সিনেমা দুটিতে। আরশাদ ওয়ার্সি, অক্ষয় কুমার, সৌরভ শুক্লা এবং অনু কপূর-এই চারজনের জন্যই সিনেমা দুটি হাজারবার দেখা যায়। এবার আসতে চলেছে ‘জলি এলএলবি থ্রি’। এতে হবে জলি ভার্সেস জলির লড়াই। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। বর্তমানে জলি এলএলবি থ্রি’র প্রচারে পুরোদমে ব্যস্ত অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সি। সম্প্রতি দু’নম্বর জলি অর্থাৎ অক্ষয় কুমার কানপুরে সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ছিলেন পুরোদমে আড্ডার মেজাজে। মূলত সিনেমা নিয়ে কথোপকথন, তবে তার মধ্যেই দিলেন স্বাস্থ্য সচেতনতার বার্তা। গুটকা (তামাক) খাওয়া যে স্বাস্থ্যের জন্য কতখানি ক্ষতিকর তা এদিন বুঝিয়ে দিয়েছেন অক্ষয়। 

সাংবাদিক সম্মেলনের সময় একজন সাংবাদিক অক্ষয়কে কানপুরের একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা এবং গুটকা  চিবানোর সঙ্গে এই শহরের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করেন। অভিনেতা উত্তর দেন, "গুটকা নাহি খানা চাহিয়ে (তামাক খাওয়া উচিত নয়)।" কিন্তু ওই সাংবাদিক হয়তো আরও কিছু চর্চিত তথ্যের আশায় অক্ষয়কে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেন 'কানপুর কা জলিজি'। অক্ষয় উত্তর দেন, "সাক্ষাৎকার মেরা হ্যায় ইয়া তুমহারা? ম্যায় বোল রাহা হুঁ, গুটকা নাহি খানা চাহিয়ে, দ্যাটস ইট। (এটা কি আমার সাক্ষাৎকার নাকি তোমার? আমি বলছি গুটকা চিবানো উচিত নয়, ব্যস তাই)।" এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

প্রসঙ্গত,  গুটকা কোম্পানিগুলির জন্য করা বিজ্ঞাপনের জন্য ২০২৩ সালের ডিসেম্বর মাসে শাহরুখ খান,অজয় ​​দেবগন ও অক্ষয় কুমার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নোটিশ পেয়েছিলেন। এই নিয়ে বিস্তর সমালোচনা হয়। বহু সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে অক্ষয় একটি পান মশলা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে পদত্যাগ করেন। যাই হোক, সেসব নিয়ে এখন আর চিন্তিত্ত নন অক্ষয়। এই মুহূর্তে  তিনি মনোনিবেশ করেছেন ‘জলি এলএলবি থ্রি’র দিকে। এই সিনেমায় অক্ষয়কে আইনজীবী জলি মিশ্র এবং আরশাদকে জলি ত্যাগীর চরিত্রে দেখা যাবে। জলি এলএলবি থ্রি’তে সহ অভিনয় করছেন প্রবীণ অভিনেতা সৌরভ শুক্লা, হুমা কুরেশি, অমৃতা রাও, গজরাজ রাও সহ বহু অভিনেতা-অভিনেত্রী।

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল