সূর্যবংশীর পর অক্ষয়ের সবচেয়ে বড় ওপেনিং, প্রথম দিনে কত কোটি আয় করল ভূত বাংলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ বছর পর ফের পর্দায় ঝড় তুলেছে অক্ষয় ও প্রিয়দর্শনের জুটি। নেপথ্যে ‘ভূত বাংলা’ ছবি। কয়েক বছরের খরা কাটিয়ে ছন্দে ফিরেছেন অক্ষয় কুমার। এর আগে অভিনেতার একের পর এক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এবার   সেই শাপমুক্তি হওয়ার আশা করছেন অভিনেতা, পরিচালক ও নির্মাতারা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ভূত বাংলা’। মুক্তির প্রথম দিনেই ভারতজুড়ে প্রায় ১৫ কোটি টাকার ব্যবসা করেছে এই হরর-কমেডি।  

অক্ষয় কুমারের শেষ কয়েকটি ছবি যেমন ‘সরফিরা’ বা ‘বড় মিঞা ছোটে মিঞা’ প্রথম দিনে আয়ের দিক থেকে দুই অঙ্ক পার করতে পারেনি। সেখানে একাদিনে ‘ভূত বাংলা’র ১৫ কোটি আয় নিঃসন্দেহে বড় সাফল্য। মূলত এই ছবি কমেডির জন্যই প্রশংসা কুড়িয়েছে। এক মাস ধরে প্রেক্ষাগৃহে রাজত্ব করেছে ‘ধুরন্ধর ২’। তার পরেই ‘ভূত বাংলা’ আবারও দর্শকদের প্রেক্ষাগৃহে যাওয়ার সুযোগও করে দিয়েছে। শুক্রবার সকাল থেকেই দর্শকরা ‘ভূত বাংলা’-র টিকিট কেনার জন্য উৎসাহী ছিলেন। সকালের শো-এর থেকে বিকেলে আরও বেশি দর্শককে দেখা গিয়েছে প্রেক্ষাগৃহে। স্যাকনিল্ক (SACNILK)-এর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার ‘ভূতবাংলা’ প্রায় ১২.২৫ কোটি টাকা আয় করেছে। বৃহস্পতিবারের পেইড প্রিভিউ থেকে ছবিটি আয় করে ৩.৫০ কোটি টাকা । অর্থাৎ, ‘ভূত বাংলা’-র মোট ওপেনিং কালেকশন ১৫.৭৫ কোটির বেশি।

আরও পড়ুন: হেরা ফেরি-৩ কি আদৌ হবে? অক্ষয় কুমারের কথায় বাড়ল ধোঁয়াশা!

উল্লেখ্য, লকডাউনের পর, সূর্যবংশী (২০২১)-ই একমাত্র অক্ষয় কুমারের ছবি যা বড় অঙ্কের আয় নিয়ে ওপেনিং করেছিল এবং নিঃসন্দেহে বাণিজ্যিকভাবে ভালো ব্যবসা করে। তবে, এটি ছিল একটি ফ্র্যাঞ্চাইজি অ্যাকশন ফিল্ম, যার পেছনে আগে থেকেই ব্যাপক উন্মাদনা ছিল এবং সেই ছবিতে অন্যান্য বড় তারকাদের ক্যামিও দর্শককে আকর্ষণ করেছিল। পরবর্তীকালে, অক্ষয়ের তিনটি ছবি-১৫ কোটির অঙ্ক পার করেছে। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ (২০২৪) ছবিতে টাইগার শ্রফের পাশাপাশি অক্ষয়ও অভিনয় করেছিলেন। কেবল ‘রাম সেতু’-র ১৫.২৫ কোটির অঙ্কটিই কিছুটা আস্থা জুগিয়েছিল। সেই খারাপ সময় কাটিয়ে এবার ‘ভূত বাংলা’র হাত ধরে লাভের মুখ দেখার আশা করছেন নির্মাতারা।

ফোনে বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

কর্মক্ষেত্রে বসের সঙ্গে তুমুল ঝামেলা, পারিবারিক বিরোধও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে…

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে