কাদা মেখে অকাল হোলিতে মাতলেন দুই সুপারস্টার, কারা বলুন তো?

জর্ডান ছাড়াও, ছবিটি স্কটল্যান্ড, লন্ডন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। অক্ষয় এবং টাইগার, উভয় অভিনেতাই ছবিতে সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে চলছে কাদা ট্রেন্ড। দুদিন আগেই গায়ে কাঁদা মেখে একেবারে ভক্তদের চমকে দিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার এবং দিশা পাটানি। কোনও একটি সমুদ্র সৈকতে গিয়ে তাঁদের এই স্টান্ট মুহূর্তের ছবি দেখে নেটপাড়া একেবারে তোলপাড়। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, তাঁর সঙ্গী হলেন টাইগার শ্রফ। ছবিটি এখন নেটপাড়ায় রীতিমতো ভাইরাল। অক্ষয়-টাইগারকে খুব শীঘ্রই দেখা যাবে তাঁদের বহু প্রতীক্ষিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’তে। তাঁরা এই মূহুর্তে জর্ডানে তাঁদের ছবির শুটিং শেষ করেছেন।

তাই সময় সুযোগ পেয়েই জর্ডানের বিখ্যাত মৃত সাগরে টিম নিয়ে চলে গিয়েছেন নায়ক। আর সেখানে গিয়েই তিনি একটি কাণ্ড ঘটিয়ে ফেললেন। ডুব দেওয়ার সময় অক্ষয় নিজে, টাইগার এবং অন্যান্য কাস্ট-সহ সমস্ত সদস্যদের নিয়ে কাদায় মুড়ে ফেললেন। আর সবার পরনে ছিল শুধু অন্তর্বাস। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লিখলেন, “একই পুরানো মেমে সবাইকে ক্লান্ত হয়ে গিয়েছে, এখানে কিছু নতুন কাদা-টেরিয়াল রয়েছে এইভাবে আমরা জর্ডানের মৃত সাগরে #BadeMiyanChoteMiyan-এর এই স্মরণীয় সময়সূচীর সমাপ্তি উদযাপন করেছি। মৃত সাগর, বিশ্বের গভীরতম হাইপারস্যালাইন হ্রদ, খনিজ সমৃদ্ধ বলা হয় যা এটিকে একটি পছন্দের পর্যটন স্পট।”

এই জুটির ছবিটি ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে। জর্ডান ছাড়াও, ছবিটি স্কটল্যান্ড, লন্ডন, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। অক্ষয় এবং টাইগার, উভয় অভিনেতাই ছবিতে সৈনিকের ভূমিকায় অভিনয় করেছেন। টিজারের বর্ণনাকারী হিসাবে, “দিল সে সৈনিক, দিমাগ সে শয়তান হ্যায় হাম। বাঁচকে রেহনা হাম সে, হিন্দুস্তান হ্যায় হাম।” আলী আব্বাস জাফর পরিচালিত, ছবিটির শিরোনাম ১৯৯৮ সালের গোবিন্দ এবং অমিতাভ বচ্চন অভিনীত চলচ্চিত্রের সিক্যুয়াল। ফিল্মটিতে জ্যাকি ভাগনানি, ভাশু ভাগনানি, আলি আব্বাস জাফর, দীপশিখা দেশমুখ, হিমাংশু কিশান মেহরা এবং সারওয়ার মোহাম্মদ সহ প্রযোজকদের একটি দল দ্বারা সমর্থিত।

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের