সময় রায়নার ‘India’s Got latent 2’-এর বিচারকের আসনে আলিয়া-শর্বরী, ফের বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালে চরম বিতর্কের মুখে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল কমেডিয়ান সময় রায়নার ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ (India’s Got Latent 2) শোটি। যেটি সময় রায়নার ইউটিউব চ্যানেলে দেখা যেত। শোয়ের বিচারক ‘বিয়ারবাইসেপস’-খ্যাত রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের কারণে গোটা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। যিনি শোয়ে একটি প্রতিযোগীকে তাঁর মা-বাবার যৌন সম্পর্ক নিয়ে কুরুচিপূর্ণ প্রশ্ন করেছিলেন। বলেছিলেন, ‘তুমি কি সারাজীবন তোমার বাবা-মায়ের যৌনমিলন দেখতে চাও, নাকি একবার তাতে যোগ দিয়ে চিরতরে বন্ধ করে দিতে চাও?’ এই ভিডিও ক্লিপিংটি ভাইরাল হতেই গোটা দেশজুড়ে বিতর্ক চরমে ওঠে। অভিযোগ ওঠে, বাবা-মাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে শোটির প্রচার করছেন নির্মাতারা। অবিলম্বে শোয়ের সম্প্রচার বন্ধ করা হোক। শুধু তাই নয়, সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়। ফোনের মাধ্যমে হুমকিও পান তাঁরা। এরপরেই অনলাইন থেকে শোটির সমস্ত ভিডিও তুলে নেওয়া হয়। এবং বন্ধ করা হয় শোটির সম্প্রচার। যাই হোক, বিতর্কের কয়েক মাস পর আবারও শুরু হচ্ছে সময় রায়নার ‘ইন্ডিয়ান গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় মরসুম।

ইতিমধ্যেই শোয়ের শুটিংয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। তা দেখেই হতাশ হয়েছেন ভক্তরা। এমনিতেই এই শো পুনরায় চালু হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন নেটিজেনরা। তার মধ্যে শোয়ের নতুন বিচারক হিসেবে আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘকে দেখতে পেয়ে হতাশ হয়েছেন তাঁরা। ২০২৪ সাল থেকে শুরু হওয়া এই শোয়ের একটি নির্দিষ্ট ফ্যানবেস রয়েছে। বিশেষ করে, এই শোয়ের জনপ্রিয়তা একমাত্র মজার মজার বিষয়বস্তুর কারণেই। তাই নেটিজেনদের একাংশ এটির পুনরায় চালু হওয়া নিয়ে আপত্তি জানালেও ভক্তরা এর জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন আবহে শোয়ের শুটিংয়ের কয়েক ঝলক নেটপাড়ায় বিতর্কের ঝড় তুলেছে। আলিয়া ও শর্বরীকে বিচারকের আসনে দেখে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তবে জানা যাচ্ছে, বিচারক নয়, শোয়ের প্রথম এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রীরা। কিন্তু এই নিয়ে শোয়ের তরফ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

অনেকের ধারণা, অভিনেত্রী জুটি তাঁদের আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’-র প্রচার করতে হয়তো শোয়ে এসেছেন। আবার কেউ কেউ দাবি করেছেন, এটি এআই-এর তৈরি ছবি। এছাড়া শো-টির লোগোতে থাকা হাতকড়া ছাড়াও, বাস্তব জীবনে কুদৃষ্টি থেকে রক্ষা করে বলে বিবেচিত লেবু-লঙ্কার বিষয়টিও ভক্তদের নজর এড়ায়নি। এদিকে গতবছর এই শোয়ে রণবীরের করা বিতর্কিত মন্তব্যের কারণে সারাদেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল। ‘অশ্লীলতা প্রচার’ এবং আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য রণবীরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগটি মুম্বই পুলিশ কমিশনার এবং জাতীয় মহিলা কমিশনে জমা দেওয়া হয়েছিল। রণবীর, অপূর্বা মাখিজা এবং সময় রায়নার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। অবশেষে, সময় তার ইউটিউব চ্যানেল থেকে শো-টির সমস্ত পর্ব সরিয়ে ফেলেন।

ফলতায় প্রয়াত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজে মুখ্যমন্ত্রী, পাতে থাকবে কী কী জানেন

তিন মাসে আয় ৬১,৫০০ টাকা, দারুণ সুবিধা দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম,জানেন কারা পাবেন?

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

সল্টলেকে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ