‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের কালো মেঘ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার হুমকির জবাবে এবার কড়া বার্তা দিল ইরান। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আমেরিকা যদি নতুন করে সামরিক অভিযান শুরু করে, তাহলে এবারের সংঘাত আগের লড়াইয়ের থেকেও দীর্ঘস্থায়ী হতে পারে। শুধু তাই নয়, যুদ্ধ কখন শেষ হবে, তা ওয়াশিংটন বা প্রেসিডেন্ট ট্রাম্প একা ঠিক করতে পারবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছে ইরান। একদিকে সামরিক সংঘাতের আশঙ্কা, অন্যদিকে চলছে কূটনৈতিক আলোচনা। সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।   

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের এখনও এক বা দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি নিশানা করা বাকি রয়েছে। চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেই অভিযান চালানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে ইরানের সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এর উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এখনেই শেষ নয়, শনিবার (৩১ অক্টোবর) ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। এই আবহেই হুঁশিয়ারি দিল ইরান। আমেরিকার এই অবস্থানের পাল্টা জবাব দিয়ে ইরানের সেনার মুখপাত্র মহম্মদ আক্রমিনিয়া জানিয়েছেন, ভবিষ্যতে আমেরিকার সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের তুলনায় অনেক বেশি দীর্ঘস্থায়ী হতে পারে। যুদ্ধের সময়সীমা বা শেষ হওয়ার শর্ত আমেরিকার প্রেসিডেন্ট নিজের ইচ্ছেমতো নির্ধারণ করতে পারবেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।

আরও পড়ুন:  বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬

তবে যুদ্ধের হুঁশিয়ারির পাশাপাশি কূটনৈতিক আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করেনি ইরান। বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, প্রতিরক্ষা এবং কূটনীতি দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত রয়েছে তাঁদের দেশ। তবে আমেরিকার উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা।  

২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু , উদ্ধার এক কর্মীর দেহ

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

অবৈধ মদের গাড়ি আটকাতে গিয়ে প্রাণ গেল পুলিশ আধিকারিকের, পলাতক চালক

দিলজিৎ-কে নিশানা করে দিল্লির মেট্রো স্টেশনে খালিস্তানপন্থী গ্রাফিতি, মহিলাসহ গ্রেফতার ৩

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রেলার-ভ্যানের ভয়াবহ সংঘর্ষ, মৃত একই পরিবারের তিন সদস্য সহ ৬