২০ হাজার টাকায় বিক্রি, জোর করে বিয়ে দেওয়া হল নাবালিকাকে! তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাল কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পরিবারের লোকজন ভেবেছিলেন, মেয়ের হয়তো ভাল চাকরির খোঁজ এসেছে। কিন্তু সেই আশাই শেষ পর্যন্ত ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হল। অভিযোগ, ঝাড়খণ্ডের গুমলার ১৫ বছরের এক আদিবাসী কিশোরীকে কাজ দেওয়ার নাম করে প্রথমে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। পরে রাজস্থানে এক ৪৫ বছর বয়সি ব্যক্তির কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই ব্যক্তির সঙ্গে জোর করে বিয়েও দেওয়া হয় নাবালিকাকে। কোনওরকমে অভিযুক্তের বাড়ি থেকে পালিয়ে অবশেষে নিজের গ্রামে ফিরে এসে পরিবারের কাছে গোটা ঘটনা জানায় সে।

ঘটনাটি ঝাড়খণ্ডের গুমলা জেলার বিষ্ণুপুর এলাকার। পরিবারের অভিযোগ, গত জুলাই মাসে বীরিটোলি গ্রামের বাসিন্দা জতরি ওরাঁও ভাল চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে দিল্লিতে নিয়ে যান। সেখানে মানবপাচারের সঙ্গে যুক্ত বলে অভিযুক্ত সুনীতা লোহরার বাড়িতে তাকে রাখা হয়। অভিযোগ, সেপ্টেম্বর মাসে সুনীতা তাকে রাজস্থানে নিয়ে যান। সেখানে ৪৫ বছর বয়সি এক ব্যক্তির কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয় তাকে। ওই ব্যক্তি নিজের বাড়িতেই কিশোরীকে জোর করে বিয়ে করেন বলে অভিযোগ। বিয়েতে আপত্তি জানালে তার উপর শারীরিক নির্যাতন চালানো হত। এমনকী নিয়মিত যৌন নির্যাতনেরও অভিযোগ তুলেছে কিশোরী।

আরও পড়ুন: ‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

প্রায় এক সপ্তাহ আগে দু’হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাসে দিল্লি পৌঁছয়। সেখান থেকে ট্রেনে রাঁচি হয়ে শুক্রবার নিজের গ্রামে ফিরে আসে। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে সমস্ত ঘটনা খুলে বলে সে। এরপর কিশোরীর বাবা বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অর্জুন কুমার যাদব জানিয়েছেন, অভিযোগপত্রে কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করতে বলা হয়েছে। মামলা রুজু করে তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে।

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২

মাত্র ৩৩ বছরেই সব শেষ, ঘুমের মধ্যে প্রয়াত জনপ্রিয় টিভি অভিনেতা অনুজ ঠাকুর

সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা! কুশীনগরে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

‘ঘরে বসে নয়, চাকরি করে রোজগার করুন,’ বিজেপি কর্মীদের নির্দেশ জিতেন্দ্র তিওয়ারি’র

পড়ুয়াদের জন্য সুখবর! রাজ্যের লাইব্রেরিগুলিতে শুরু হচ্ছে সরকারি চাকরির ফ্রি কোচিং

স্কুলের মাঠে দৌড়তে গিয়ে মর্মান্তিক পরিণতি, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল ১০ বছরের ছাত্র

সাতসকালে বিধানসভায় রহস্যমৃত্যু, উদ্ধার এক কর্মীর দেহ

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘পরবর্তী যুদ্ধ আরও দীর্ঘ হবে’, ট্রাম্পের মন্তব্যের পরেই প্রকাশ্যে হুঁশিয়ারি ইরানের

‘এবার সবকিছুর পরিবর্তন হবে’, নন্দনে মমতার ফলক সরানো নিয়ে বড় বার্তা দিলীপের

ভারতের বিপক্ষে সিরিজের আগে বড় ধাক্কা! ছিটকে গেলেন নিউজিল্যান্ডের দুই তারকা ক্রিকেটার