কি সাংঘাতিক! বনসালির প্রত্যাখ্যান পেয়ে একা ঘরে নিজেকে আটকে রেখেছিলেন আলিয়া

সম্প্রতি একটি সাক্ষাৎকারে, সঞ্জয় লীলা বনসালি আরও শেয়ার করেছিলেন যে, 'ইনশাল্লাহ' স্থগিত হয়ে যাওয়ার পর গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্যে প্রস্তাব পেয়ে আলিয়া ভাট কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! দুঃখে নিজেকেই দীর্ঘক্ষণ তালাবন্ধ করে রাখলেন বলিউড ডিভা আলিয়া ভাট। বলিউডের প্রথম সারির অভিনেত্রী। যেকোনও কাজে তাঁর কোনদিনও না নেই, শুধু পারফেক্ট হওয়াই তাঁর লক্ষ্য। তাইতো রাহাকে পেটে নিয়েই ডেবিউ হলিউড ছবিতে রীতিমতো অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন আলিয়া। এছাড়াও তাঁর ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ব্রহ্মাস্ত্র’-এর প্রচার ও সেরেছেন অভিনেত্রী। কোনও ছবির শুটিং হোক বা ফ্যাশন ইভেন্ট নিজেকে পারফেক্ট করাই তাঁর একমাত্র লক্ষ্য। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনসালি সম্প্রতি আলিয়ার একটি তথ্য জানিয়েছেন। সঞ্জয় লীলা বনসালির পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ তে দুর্দান্ত অভিনয় করে আলিয়া জাতীয় পুরস্কার জিতেছিলেন। তবে এই ছবির আগে সঞ্জয় লীলা বনসালির ‘ইনশাল্লাহ’ তে অভিনয়ের কথা ছিল আলিয়ার। কিন্তু সঞ্জয় লীলা বনসালির এই ছবি আচমকাই স্থগিত হয়ে যায়। সেই সময়েই সেই খুব দুঃখ পেয়েছিলেন আলিয়া। রেগে গিয়ে কাঁদতে কাঁদতে নিজেকে একটি ঘরে বন্দী করে রেখেছিলেন সঞ্জয় লীলা বনসালি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, সঞ্জয় লীলা বনসালি আরও শেয়ার করেছিলেন যে, ‘ইনশাল্লাহ’ স্থগিত হয়ে যাওয়ার পর গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্যে প্রস্তাব পেয়ে আলিয়া ভাট কীভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?

বনসালি স্মরণ করেছিলেন যে, ‘ইনশাল্লাহ’ থেকে যখন আলিয়াকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন আলিয়া ভেঙ্গে পড়েছিল, চিৎকার করে কেঁদেছিল, কান্নাকাটি করেছিল, ক্ষেপে গিয়েছিল এবং নিজেকে একটি ঘরে বন্দী করে রেখেছিল। তারপর এক সপ্তাহ পর তাকে ডেকে বললাম, তুমি ইনশাআল্লাহ করতে পারবে না তো কি হয়েছে, এবার তুমি গাঙ্গুবাই হবে। তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলেস থেকে, যেখানে আমার চরিত্রে অভিনয় করার কথা ছিল (ইনশাআল্লাহ), তা না করে আমি কামাথিপুরে এসেছি। আমি এটা কিভাবে করব? আমি এই চরিত্রটিকে চিনি না। আমি বললাম, ‘তুমি কি আমাকে বিশ্বাস কর, এবং তুমি কি আমাকে চেন?’ তারপর আমি তোমার মধ্যে সেই শক্তিশালী মহিলাটিকে খুঁজে পেয়েছি। তখন আলিয়া বলে, আমি জানতাম না আমি পতিতালয় ম্যাডামের চরিত্রে অভিনয় করতে পারব কিনা। এরপর আমি আশ্বাস দেওয়ার পর আলিয়া গাঙ্গুবাইয়ের মতো কথা বলতে শুরু করে।”

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সম্পর্কে

গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি (২০২২) হল একটি ক্রাইম ড্রামা ফিল্ম যা বনসালি পরিচালিত, যার নাম ভূমিকায় আলিয়া অভিনয় করেছেন। ছবিটি এস হুসেন জাইদির বই মাফিয়া কুইন্স অফ মুম্বাইয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং গাঙ্গুর যাত্রা অনুসরণ করে, যিনি মুম্বাইয়ের কামাথিপুরার একটি পতিতালয়ে বিক্রি হয়েছিলেন। এতে আরও অভিনয় করেছেন শান্তনু মহেশ্বরী, বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারি, সীমা পাহওয়া, জিম সার্ভ এবং অজয় ​​দেবগন। সঞ্জয় লীলা বনসালি এবং আলিয়াকে আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে লাভ অ্যান্ড ওয়ার। যাতে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। ছবিটি এখন ২০ মার্চ, ২০২৬ এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল