এই মুহূর্তে

৩৩তম জন্মদিনের আগে হংকংয়ে রণবীর এবং মেয়ের সঙ্গে আলিয়া, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি: বিনোদন জগতে আলিয়া ভাট হলেন অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী। ‘স্টারকিড’-এর তকমা নিয়ে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমার হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করলেও ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন। সিনেমার দর্শকদের মধ্যে যতটা জনপ্রিয়,  ঠিক ততটাই বিখ্যাত সোশ্যাল মিডিয়ায়।  এছাড়াও, পাপ্পারাজিদের দৌলতে তাঁকে প্রায়শই দেখতে পাওয়া যায় নেট ভুবনে। আগামিকাল রবিবারই (১৫ মার্চ) অভিনেত্রীর জন্মদিন। বলিউড তারকার জন্মদিন বলে কথা, সেলিব্রেশন না হলে কি চলে?

নিজের জন্মদিন পালনের জন্য আগেভাগেই আলিয়া পৌঁছে গিয়েছেন হংকংয়ে। এক কথায় বলতে গেলে অভিনেত্রী রয়েছেন এখন ছুটির মুডে। সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বামী রণবীর কাপুর ও কন্যা রাহার সঙ্গে খোশমেজাজে ঘুরে বেড়াচ্ছেন আলিয়া। পরিবার নিয়ে ‘চিলড্রেন পার্ক’-এ পরিবার নিয়ে আড্ডা দিচ্ছেন নায়িকা। আবার একটি ছবিতে দেখা যাচ্ছে, একরত্তি অর্থাৎ রাহার গালে স্নেহের চুম্বন দিচ্ছেন।

বলাই বাহুল্য, ২০২৬-এর শুরুটা বেশ ভালভাবেই হয়েছে আলিয়ার। এই বছরের শুরুতে ‘বাফটা ২০২৬’-এর মঞ্চে রণবীর পত্নীর উপস্থিতি দর্শকদের নজর কেড়েছিল। এই অনুষ্ঠানে অভিনেত্রীকে দেখা গিয়েছিল কাস্টম সিলভার গুচি গাউন ড্রেসে। পর্দার বাইরের জীবন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যামেরার সামনে থাকতে পারাটা তিনি আশীর্বাদ বলে মনে করেন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘পরের বার সোজা মাথায় গুলি’, গায়ক বাদশাকে হত্যার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

সুস্থ হচ্ছিলেন, হঠাৎই অবনতি! কেমন আছেন ইউটিউবার অনুরাগ ডোভাল?

বয়স শুধু সংখ্যা! তেতাল্লিশেও লাল বিকিনিতে ঝড় তুললেন মোনালিসা

সঞ্জু বাবাকে সোনার জল করা আইফোন উপহার পাক নেট প্রভাবীর, দাম‌ কত জানেন?

জানেন কি আজকের দিনেই মুক্তি পেয়েছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র?

ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন স্বর্ণকমল, পড়েছে ১৮টা সেলাই, দু-হাতে ব্যান্ডেজ নিয়েই চালিয়ে যাচ্ছেন শুটিং

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ