এবার ব্যাঙ্ক জালিয়াতির ফাঁদে আলিয়া ভাটের নায়ক শান্তনু মহেশ্বরী

'আমি বিশ্বাস করতে পারছি না যে আমার অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারণার শিকার হয়েছে। যাচাই ছাড়া আমার অ্যাকাউন্ট থেকে একটি কার্ড তৈরি করা হয়েছে, যার জন্য আমি কোনও OTP পাইনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক আর্থিক প্রতারণার ফাঁদে পড়ছে বলিউড তারকারা। এবার সেই তালিকায় নাম এল বলিউডের তরুণ অভিনেতা শান্তনু মহেশ্বরী র। অভিনেতার চেয়েও তিনি একজন জনপ্রিয় নৃত্যশিল্পী হিসেবেও খ্যাত। বাংলার ছেলে হয়েও মুম্বইতে এখন রাজ করছেন তিনি, আলিয়া ভাটের ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর রূপোলী পর্দায় হাতেখড়ি। ছবিতে আলিয়ার নায়ক হয়েছিলেন তিনি। এছাড়াও তাঁকে পরবর্তীতে টলিউডের ‘চালচিত্র’ ছবিতে দেখা যাবে। এবার শান্তনু মহেশ্বরীকে নিয়ে বড় খবর এল। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে বিরাট জালিয়াতির শিকার হলেন অভিনেতা, যার তথ্য তিনি নিজেই দিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন শান্তনু তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিনেতা লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমার অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রতারণার শিকার হয়েছে। যাচাই ছাড়া আমার অ্যাকাউন্ট থেকে একটি কার্ড তৈরি করা হয়েছে, যার জন্য আমি কোনও OTP পাইনি। আমার নিবন্ধিত ইমেইল আইডি ও ফোন নম্বরও পরিবর্তন করা হয়েছে।’ এছাড়াও অভিনেতা অ্যাক্সিস ব্যাঙ্ক, সাইবার পুলিশ এবং মুম্বই পুলিশকে ট্যাগ করে সাহায্যের জন্য অনুরোধ করেছেন। অভিনেতার এই পোস্টে মন্তব্যের বন্যা বইছে। অভিনেতার সঙ্গে ঘটে যাওয়া কেলেঙ্কারি নিয়ে ভক্তরা খুব চিন্তিত। একজন ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন যে ‘শুধুমাত্র ব্যাঙ্কের লোকদেরই এতে জড়িত হতে হবে, অন্যথায় এটি সম্ভব নয়..’ অপর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা শুনে খারাপ লাগছে। আল্লাহ আপনার টাকা ফেরত দিন।’

এদিকে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এমনকি দাবি করেছেন যে তাদের সঙ্গেও নাকি এমন ঘটনা ঘটেছে। এখন অ্যাক্সিস ব্যাঙ্ক এবং মুম্বই পুলিশ কীভাবে এ বিষয়ে ব্যবস্থা নেবেন, তা জানার অপেক্ষায়। অভিনেতাকে পরবর্তীতে নীরজ পান্ডের আসন্ন ছবি ‘অরন মে কাহান দম থা’-তে দেখা যাবে। এই ছবিতে আরও একবার অজয় ​​দেবগন ও তব্বুর জুটিকে দেখতে পাবেন ভক্তরা। ছবিটি আগামী ২৬ এপ্রিল মুক্তি পাবে। শান্তনু একজন কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী এবং হোস্টও। টিভি সিরিয়াল ‘দিল দোস্তি ডান্স’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এছাড়া তাকে দেখা গেছে খতরন কে খিলাড়ি ৮-এও।

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি