Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘আলিয়া শুধু আমার টাকা চায়’, অবশেষে নীরবতা ভাঙলেন নওয়াজউদ্দিন

গত ৫ বছর ধরে আমি প্রতি মাসে ১০ লাখ টাকা করে আলিয়াকে পাঠাচ্ছি। আমি আলিয়ার ৩ টি ছবিতে আমার কোটি টাকা ব্যয় করেছি, শুধুমাত্র তাঁকে রোজগেরে করার জন্য, যেহেতু সে আমার বাচ্চাদের মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর গার্হস্থ্য অশান্তি, দাম্পত্য কলহ। গতমাস থেকেই অভিনেতার প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকী একাধিক অভিযোগ এনেছেন নওয়াজের বিরুদ্ধে। পাল্টা অভিনেতাও তাঁর প্রাক্তনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছেন। দুই সপ্তাহ আগেই দিল্লি হাইকোর্ট সাংসারিক কলহ নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বলেছিলেন। ভার্সোভা থানায় নওয়াজের বিরুদ্ধে অভিযোগ জানানোর দিন অভিনেতা সন্তান-সহ আলিয়া কে তাঁর বাড়ি থেকে বের করে দিয়েছেন বলেও আলিয়া ইনস্টাগ্রাম ভিডিও-র মাধ্যমে জানিয়ে ছিলেন। এত কিছুর পরেও এতদিন চুপ ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেতা।

সোমবার ইনস্টাগ্রামে একটি বিবৃতি শেয়ার করে অভিনেতা প্রথমে লিখেছেন, “এটি কোনও অভিযোগ নয়, আমার আবেগ প্রকাশ করছি। জনগণের একটি অংশ ‘একতরফা এবং কারচুপি করা ভিডিওর ভিত্তিতে আমার চরিত্র বিচার করছে। আলিয়া ‘শুধুমাত্র আমার থেকে আরও টাকা চায়’ এটি তাঁর রুটিন’। আলিয়া ‘আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, আমার খ্যাতি নষ্ট করার জন্য, আমার কেরিয়ার নষ্ট করার জন্য, তাঁরতা অবৈধ দাবি পূরণ করার জন্য এইসব অভিযোগ এনেছে আমার বিরুদ্ধে। আমাদের অনেক আগেই বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে।

নওয়াজউদ্দিন আরও লিখেছেন, “আমার নীরবতার কারণে আমাকে সর্বত্র খারাপ লোক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আমি চুপ থাকার কারণ আমার ছোট বাচ্চারা। কয়েকটি পয়েন্ট আছে, আমি প্রকাশ করতে চাই। প্রথমত আমি এবং আলিয়া বেশ কয়েক বছর ধরে একসঙ্গে থাকি না। দ্বিতীয়ত, কেউ কি জানেন, কেন আমার বাচ্চারা ভারতে আছে। ৪৫ দিন ধরে স্কুলে যাচ্ছে না, স্কুল আমাকে প্রতিদিন চিঠি পাঠাচ্ছে তাঁদের অনুপস্থিতির কারণে। আমার বাচ্চাদের গত ৪৫ দিন বন্দি করা হয়েছে। টাকা দাবি করার অজুহাতে বাচ্চাদের এখানে ডাকা হয়েছে। গত ৫ বছর ধরে আমি প্রতি মাসে ১০ লাখ টাকা করে আলিয়াকে পাঠাচ্ছি। আমি আলিয়ার ৩ টি ছবিতে আমার কোটি টাকা ব্যয় করেছি, শুধুমাত্র তাঁকে রোজগেরে করার জন্য, যেহেতু সে আমার বাচ্চাদের মা।”

নওয়াজউদ্দিন আরও লিখেছেন, “তাঁকে আমার বাচ্চাদের জন্য বিলাসবহুল গাড়ি দেওয়া হয়েছিল, কিন্তু সে সেগুলি বিক্রি করে দিয়েছে। আমি আমার সন্তানদের জন্য মুম্বাইয়ের ভার্সোভাতে একটি বিশাল সমুদ্র-মুখী অ্যাপার্টমেন্টও কিনেছি। আমার বাচ্চারা ছোট হওয়ায় আলিয়াকে ওই অ্যাপার্টমেন্টের সহ-মালিক করা হয়েছিল। আমি আমার সন্তানদের জন্যে দুবাইতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি। যেখানে সেও আরামে বাস করত। সে কেবল আমার টাকা চায় এবং তাই আমার এবং আমার মায়ের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে এবং এটি তাঁর রুটিন। সে অতীতেও একই কাজ করেছিল। তাঁর চাহিদা অনুযায়ী অর্থ প্রদান করা হলে মামলাটি তুলে নেয়।”

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক