আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নওয়াজের বিরুদ্ধে অভিযোগ জানাতে দ্বিতীয়বার ভারসোভা থানায় আলিয়া সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধি: গতমাস থেকেই বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী সংবাদের শিরোনামে। সৌজন্য গার্হস্থ্য কলহ। নওয়াজের স্ত্রী আলিয়া সিদ্দিকী দুবাই থেকে ফিরে শ্বশুরবাড়িতে ঢুকতে চাইলে সেখানেই আটকানো হয় তাঁকে। অভিনেতার মা আলিয়াকে বাড়িতে ঢুকতে দেওয়া না হলেও আলিয়া জোর করে নওয়াজের বাড়িতে ঢুকে পড়ে। তারপর থেকেই শুরু হয় অশান্তি। অভিনেতার স্ত্রীকে রীতিমতো তাঁর শ্বশুরবাড়িতে নজরবন্দি করে রাখা হয়, খাওয়া, শোয়া কিছুই আলিয়াকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন আলিয়া। উল্টে নওয়াজের মাও সম্পত্তির বিবাদের জেরে আলিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অন্যদিকে আলিয়া নওয়াজের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন, তাঁদের সন্তানদের একা হাতে মানুষ করছেন বলে দাবি আলিয়া। সন্তানদের কোনোদিন দেখাশোনা করেননি নওয়াজ।

এমনকী এরপরেই অভিনেতা আলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। জানান, তাঁর দ্বিতীয় সন্তান নওয়াজের নয়। এরপরেই আলিয়া হাইকোর্টের দ্বারস্থ হন। এরই মধ্যে নওয়াজের দুবাইয়ের বাড়ির পরিচারিকা একাধিক বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেতার বিরুদ্ধে। এদিকে গতসপ্তাহে বোম্বে হাইকোর্ট নওয়াজ-আলিয়াকে নিজেদের মধ্যে তাঁদের সন্তান সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করার পরামর্শ দিয়েছে। তাঁদের সন্তান মেয়ে শোরা (১২ বছর) এবং ছেলে ইয়ানিকে (৭ বছর) নিজেদের কাছে রাখার নির্দেশ দিয়েছেন। তবে দিন দিন নওয়াজ এবং তাঁর স্ত্রী আলিয়ার বিচ্ছেদ যুদ্ধ দিন দিন আরও ঘোলাটে হয়ে উঠছে।

সাম্প্রতিক খবর অনুযায়ী, আলিয়াকে আজ দুপুর ১২.৪০-১ টার মধ্যে ভারসোভা থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে৷ তাঁর আইনজীবী, রিজওয়ান সিদ্দিকী এই বিষয়ে টুইটে জানিয়েছেন, যদিও ভারসোভা থানার পুলিশ নওয়াজের বিরুদ্ধে আলিয়ার অপরাধমূলক অভিযোগ গ্রহণ করেনি। তাই তাঁরা সম্পূর্ণ আশ্বাস দিয়ে আজ আলিয়াকে থানায় ডেকেছে। তিনি লিখেছেন, “ভার্সোভা পুলিশ আমার ক্লায়েন্ট আলিয়াকে নওয়াজউদ্দিনের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ কোনো আমলেই গ্রহণ করেনি, যদিও তাঁর অভিযোগের জন্য অবিলম্বে FIR নিবন্ধনের প্রয়োজন ছিল। এখন তাঁকে সম্পূর্ণ আশ্বাস দিয়ে থানায় ডাকা হয়েছে। দেখা যাক। আর কিছুক্ষণ।” গত সপ্তাহে বিচারপতি এ এস গড়কারি এবং পি ডি নায়েকের একটি ডিভিশন বেঞ্চ অভিনেতা এবং তাঁর স্ত্রীকে নিজেদের সমস্যা নিজেদেরকেই মিটিয়ে নিতে বলেছে। তবে, আলিয়ার আইনজীবী রিজওয়ান আদালতকে বলেছিলেন, শিশুরা তাঁদের জৈবিক মায়ের কাছেই রয়েছে এবং তাঁকে ছেড়ে দুবাই ফিরে যেতে চায় না।

Published by:

Share Link:

More Releted News:

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

নিরাপত্তায় গলদ, ‘কেশরি’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বছর পর অজানা তথ্য ফাঁস

ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট নীতু-ঋদ্ধিমার

৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

‘অল্পের জন্যে বেঁচে গেছি’, কাস্টিং কাউচ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কৃতিকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ