Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছবি মুক্তির আগেই আর্থিক জালিয়াতির অভিযোগ আলিয়ার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক সমস্যা। প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার আগেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর (Nawazuddin Siddiqui) স্ত্রী আলিয়া সিদ্দিকী (Aliya Siddiqui) আর্থিক জালিয়াতির মামলায় অভিযুক্ত হলেন। আলিয়ার প্রথম প্রযোজনার উদ্যোগ ‘হলি কাউ’ যা আগষ্টেই মুক্তির জন্যে অপেক্ষাকৃত। আর এই ছবির সৃজনশীল এবং সহ-প্রযোজক ছিলেন মঞ্জু গাড়ওয়াল (Manju Garhwal)। তিনিই আলিয়ার বিরুদ্ধে অভিযোগ আনলেন যে, এই ছবিতে তিনি ৩১ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, কিন্তু এই টাকা আলিয়া তাঁকে দিতে অস্বীকার করেছেন। আলিয়ার সঙ্গে তিনি বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। শেষমেশ মঞ্জু গাড়ওয়াল ২০ জুন আলিয়া সিদ্দিকীর বিরুদ্ধে আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেছেন।

সিনেমাটির জন্য লক্ষ লক্ষ বকেয়া এবং ক্রেডিট ছাড়াও তিনি আরও অভিযোগ করেন যে, তাঁকে মানসিক যন্ত্রণা এবং হয়রানি করা হয়েছে। এদিন একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে মঞ্জুদেবী বলেন, “আলিয়া এবং আমি ২০০৫ সাল থেকে বন্ধু এবং সে অনেক দিন ধরে প্রযোজক হতে চেয়েছিল। যখন সে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন যে, তিনি প্রযোজক হিসেবে পদার্পণ করছেন। তখন তিনি আমাকে সৃজনশীল দিকের দায়িত্ব নিতে বলেছিলেন। আমি এই প্রকল্পের জন্য কাস্ট করেছিলাম, কিন্তু অভিনেতাদের চেকের মাধ্যমে যে অর্থ দেওয়া হয়েছে, তা শীঘ্রই বাউন্স হতে শুরু করেছে। আমার বাবাও আলিয়ার এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করেছিলেন। এমনকী আমার বাবা তাঁর বাড়ি বিক্রিও করে ফেলেছিলেন। সবটাই আলিয়ার অবগত করার জন্যে। যেহেতু আলিয়ার অর্থের প্রয়োজন ছিল, তাই তিনি আমার বাবাকে সম্পত্তি বিক্রির টাকা দিতে রাজি করিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন এক মাসের মধ্যে টাকা ফেরত দেবেন তিনি। কিন্তু আলিয়া তা ফেরত দেয়নি।”

এমনকী মঞ্জু বলেছিলেন যে, আলিয়া এবং তাঁর মধ্যে একটা বিপর্যয় হওয়ার কারণে তিনি পরে তাঁকে এই ছবির সহ-প্রযোজনার কাজ দিতেও রাজি হননি।মঞ্জু আরও বলেন যে, তাঁর কাছে একটি হার্ড ডিস্কে এই ছবির বিষয়ে সবকিছুর তথ্য রয়েছে। কিন্তু পরে আলিয়া ২২ লাখ টাকা প্রদান করে, তাঁর কাছ থেকে এই হার্ড ডিস্কটি নিয়ে নেয়। কিন্তু তাও তিনি বকেয়া টাকা পুনরুদ্ধার করতে পারেননি আলিয়ার থেকে। সেই কারণেই তিনি FWICE (Federation of Western India Cine Employees) এর কাছে একটি অভিযোগ দায়ের করেছেন আলিয়ার বিরুদ্ধে। তবে আলিয়া পুলিশের অভিযোগের জবাব দেওয়ার জন্য সময় চেয়ে একটি মেডিকেল রিপোর্ট দিয়েছেন। কিন্তু মঞ্জু এই ব্যাপারটিকে সন্দেহ করছেন। আগস্টে মুক্তির জন্য প্রস্তুত ‘হলি কাউ’। এই ছবিটিত সাই কবির দ্বারা পরিচালিত, এই বিনোদনের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, সঞ্জয় মিশ্র এবং তিগমাংশু ধুলিয়া।

ঘাড় দিয়ে ৯০০০ কেজির বাস টানলেন এই ব্যক্তি, তোলপাড় সোশ্যাল মিডিয়া

অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬

ঝালমুড়ি-রসগোল্লার স্টল, বাজবে রবীন্দ্রসঙ্গীতও, আর কী চমক থাকবে ব্রিগেডের শপথ অনুষ্ঠানে ?

অ্যাম্বুলেন্স আসার রাস্তা নেই, প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতীকে নিয়ে ১ কিলোমিটার দৌড়্লেন গ্রামবাসীরা

কাটল জট! কংগ্রেসের পর আরও তিন দলের সমর্থন পেয়ে তামিলভূমে সরকার গড়ছে TVK

বিহার-ঝাড়খণ্ডের শীর্ষ করদাতা মহেন্দ্র সিং ধোনি, আয়কর দফতরের তথ্যে চমক

রাজ্যে ষষ্ঠ ঘোকসাডাঙ্গার রৌনক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২, হতে চায় অধ্যাপক

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

ব্রিগেডে বিজেপির শপথগ্রহণের দিনে নো-পার্কিং এবং যান নিয়ন্ত্রণ হচ্ছে, জেনে নিন ট্র্যাফিক আপডেট

ভোটে জিতেই জনসেবা, হাসপাতাল পরিদর্শনে বিজেপির জনপ্রতিনিধি, কী বললেন?

শপথের জন্য পার্ক স্ট্রীট ,রেড রোড, ধর্মতলা চত্বর জুড়ে লাগানো হচ্ছে ৭০০ মাইক