‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা সারা খানের

ঈদে এই পশু কোরবানি প্রথার বিরোধিতা করে সমাজমাধ্যমে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সারা খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৮ মে), পবিত্র ইদ-উল-আযহা বা বকরি ঈদ। ইসলাম ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। পশু কুরবানি দেওয়া এই উৎসবের অন্যতম প্রথা। যা যুগ যুগ ধরে চলে আসছে। এবার ঈদে এই পশু কুরবানি প্রথার বিরোধিতা করে সমাজমাধ্যমে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সারা খান। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে এই উৎসবের প্রকৃত অর্থ মনে করালেন অভিনেত্রী। ভিডিওতে লিখলেন, ‘ঈদুল আযহা কেবল পোশাক, খাবার, আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ইমানের গভীরতম রূপের এক স্মারক। নবি ইব্রাহিম আমাদেরকে আল্লার উপর পূর্ণ আস্থা রাখতে শেখায়, অন্তরের পবিত্রতা এবং ঐশ্বরিক সত্তার জন্য ঈশ্বরের জন্যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে সাহস জোগায়। আল্লা আমাদের সহানুভূতি, আমাদের আনুগত্য দেখেন। অন্তর থেকে আল্লার প্রার্থনা করলেই সে সাড়া দেবে।’

 

 

View this post on Instagram

 

A post shared by Saaraa Khan Pathak (@ssarakhan)

বার্তার শেষে অভিনেত্রী আরও বলেন, পশু বলিতে মনোযোগ না দিয়ে সহানুভূতি, ভক্তি ও উদারতার সঙ্গে ঈদ উদযাপন করা উচিত সকলের। মানবিক হওয়া উচিত। এই ঈদে আমাদের মনে রাখতে হবে, কুরবানির মূল কথা হল দয়া, দান, কৃতজ্ঞতা। আমাদের উচিত সবচেয়ে অভাবী মানুষের সঙ্গে এগুলো ভাগ করে নেওয়া। তাই পশু বলি না দিয়ে চলুন আমরা মানবিকতার সঙ্গে এই ঈদ উদযাপন করি, ক্ষুধার্তকে খাবার খাওয়াই, অসহায়কে সাহায্য করি এবং আরও নরম হৃদয়ের মানুষ হয়ে উঠি। আমি আর কৃষ, একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। অন্যের ধর্মকে ছোট দেখানো নয়, বরং পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতেই শিখিয়েছে আমাদের পরিবার। ঈদ মোবারক।’ সারা খানের এই পোস্ট এখন নেটপাড়ায় ঝড় তুলেছে। একজন মুসলিম হয়ে অভিনেত্রীর এই আহ্বানকে অনেকেই স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ কটাক্ষ করেছেন।

গতবছর অভিনেতা কৃষ পাঠকের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে চর্চায় এসেছিলেন অভিনেত্রী সারা খান। এই জুটি কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। একজন মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে করা নিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন সারা। তবে এই ধরনের সমালোচনায় কোনও উত্তর দেননি তিনি। তাঁর ভক্ত ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা তাঁদের প্রাণ ভরে অভিনন্দন জানিয়েছিলেন। ‘সপনা বাবুল কা… বিদাই’ এবং ‘বিগ বস ৪’-এর মতো জনপ্রিয় টেলি ভিশন শোগুলোর মাধ্যমে জনপ্রিয়তা পান সারা। আগে অভিনেতা আলি মার্চেন্টের সঙ্গে বিবাহিত ছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র এক বছর পরেই, ২০১১ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা