সুপারস্টার মোহনলালের বিরুদ্ধে হাতির দাঁত চুরির অভিযোগ, পুরনো মামলা প্রত্যাহার

অভিনেতা নিজেও দাবি করেন যে, তিনি কোনও আইন লঙ্ঘন না করেই দুই ব্যক্তির কাছ থেকে হাতির দাঁত কিনেছেন। এরপর ২০১৫ সালে, বন বিভাগ অভিনেতাকে একটি মালিকানা শংসাপত্র দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা ১২ বছরের মামলা থেকে অবশেষে নিষ্পত্তি পেলেন তামিল সুপারস্টার মোহনলাল। মোহনলালের বিরুদ্ধে হাতির দাঁত চুরির অভিযোগ রয়েছে। যা কিনা সম্পূর্ণ বেআইনি। ২০১১ সালে, আয়কর বিভাগ কোচির থেভারায় মোহনলালের বাসভবনে অভিযান চালিয়ে চারটি হাতির দাঁত জব্দ করেছিল। অভিযানের পর, দুই সেট হাতির দাঁতের অবৈধ দখলের জন্য বন বিভাগ মোহনলালের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তবে বন কর্মকর্তারা অভিনেতার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করতে সাত বছর সময় নিয়েছিলেন। পরে, রাজ্য সরকার পেরুমবাভুর জুডিশিয়াল ফ্রিস্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা খারিজ করার অনুরোধ জানায়। কিন্তু আদালত রাজ্য সরকারের আবেদন প্রত্যাখ্যান করার পরে অভিনেতা উচ্চ আদালতে যান। এক্ষেত্রে রাজ্য সরকারের যুক্তি ছিল যে, অভিনেতা আইনের কোনও নয়ন লঙ্ঘন করেনি। কারণ অভিনেতা নিজের বাড়িতে হাতির দাঁত রাখার অনুমতি হিসেবে লাইসেন্স জমা দিয়েছিলেন সরকারের কাছে।

অভিনেতা নিজেও দাবি করেন যে, তিনি কোনও আইন লঙ্ঘন না করেই দুই ব্যক্তির কাছ থেকে হাতির দাঁত কিনেছেন। এরপর ২০১৫ সালে, বন বিভাগ অভিনেতাকে একটি মালিকানা শংসাপত্র দেয়। কিন্তু ট্রায়াল কোর্ট মোহনলালের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য বন বিভাগের দাবি প্রত্যাখ্যান করে এবং আইনের সামনে সবাই সমান দাবি করে মামলাটি অব্যাহত রাখে। জানা গিয়েছে, শনিবার পেরুমবাভুর জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত মোহনলালের বিরুদ্ধে আইভরি পজেশন মামলা আবারও খারিজ করে দিয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেছে যে, বন্যপ্রাণী সুরক্ষা আইনটি দেশের বৃহত্তর স্বার্থের প্রচারের জন্য প্রণীত হয়েছিল। আর মামলায় প্রসিকিউশন প্রত্যাহারের অনুরোধটি অভিযুক্তকে জারি করা একটি মালিকানা শংসাপত্রের ভিত্তিতে করা হয়েছে, যা তদন্তের ভিত্তিতে জারি করা হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল