দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অর্থের লোভে দলবদলের অভিযোগ শ্বেতার বিরুদ্ধে, চটলেন নায়িকা

নিজস্ব প্রতিনিধি: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকি’ শেষ হয়েছে প্রায় অনেকদিন। তাই মাস কয়েকের বিরতিতে ছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। যিনি বাংলা টেলি ইন্ডাস্ট্রির একজন অতি পরিচিত মুখ। তবে বিরতি শেষ, খুব শীঘ্রই ফিরছেন তিনি নতুন ধারাবাহিক নিয়ে। তবে সিরিয়াল থেকে বিরতি নিলেও তিনি এই কয়দিন দেবের সঙ্গে সিনেমাতে কাজ করেছেন। হ্যাঁ, খুব শীঘ্রই সিনেমাতে ডেবিউ করছেন শ্বেতা, তাও আবার সুপারস্টার দেবের বিপরীতে। তবে আবার কেন ছোট পর্দায়? এমনকি টালিগঞ্জে দলবদলও করেছেন শ্বেতা। শোনা যাচ্ছে, স্নেহাশিষ চক্রবর্তীর প্রযোজক সংস্থা ছেড়ে নাম লিখিয়েছেন তিনি সুশান্ত দাসের সংস্থায়। ব্যপারটা ঠিক কী?

খবর বলছে, জি বাংলতেই নতুন ধারাবাহিক নিয়ে আসছেন শ্বেতা। একই ধরনের কাজ করতে করতে তিনি ক্লান্ত, তাই এই রদবদল। তবে সত্যিটা নিজেই জানিয়েছেন শ্বেতা। তিনি সাফ জানালেন, ‘এরকম কোনও কথা আমি অন্তত বলিনি। স্নেহাশিষদার ওখান থেকেই আমার উত্থান। সেটা অস্বীকার করি কী করে, আমি ওঁর প্রতি কৃতজ্ঞ। আমি নিজে জি-কে বলেছি আমি অভিনয় করতে চাই। কারণ মাথার উপরে আমার সংসারের দায়িত্ব রয়েছে। ছবির ভরসায় বসে থাকলে আমার তো আর চলবে না!’

২০১০ সালে ‘সিঁদুরখেলা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে ডেবিউ শ্বেতার। তারপর থেকে চিত্রনাট্যকর স্নেহাশিষ চক্রবর্তীর প্রযোজনাতেই কাজ করেছিলেন তিনি। যার হাত ধরে ‘তুমি রবে নীরবে’, ‘জড়োয়ার ঝুমকো’, ‘কনক কাঁকন’-এর মতো একাধিক ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি আমাদের। ‘যমুনা ঢাকি’ শেষ করেই রুপোলি পর্দায় চলে যান তিনি। অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ ছবিতে দেখা জানে তাঁকে দেবের সঙ্গে। তবে আপাতত খবর পাওয়া গিয়েছে যে, তাঁর নতুন ধারাবাহিক প্রেমের গল্পই হতে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

সৌরভের পরিবর্তে ‘দাদাগিরি’ সঞ্চালনায় এবার লিয়েন্ডার পেজ কিংবা দেব!

সাত মাসের গর্ভবতী কিয়ারাকে জড়িয়ে ধরার চেষ্টা ভক্তের, ভয় পেয়ে গিয়েছিলেন সিদ্ধার্থ

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ