‘পুষ্পা’-র সাফল্যে অল্লু-র দর ১০০ কোটি

আতলির আগামী ছবির জন্য অল্লুকে ১০০ কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে প্রযোজনা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত দেড় মাসে দক্ষিণী ছবি ‘পুষ্পা’র সাফল্য একপ্রকার রেকর্ড সৃষ্টি করেছে বলা যায়। বক্সঅফিসে এই ছবি প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে। আর সেই সূত্রে এখন বিপুল জনপ্রিয়তার শিখরে অভিনেতা অল্লু অর্জুন। ভারতীয় চলচ্চিত্র জগতের তিনি এমন এক অভিনেতা হতে চলেছেন যার পরবর্তী ছবির জন্য নাকি দেওয়া হতে চলেছে আকাশছোঁয়া পারিশ্রমিক। এমনটাই গুঞ্জন চারিদিকে।

দক্ষিণী পরিচালক আতলির আগামী ছবিতে অল্লুকে অভিনয় করতে দেখা যাবে বলে জানা যাচ্ছে। আর সেই ছবির জন্য তাঁকে নাকি দেওয়া হয়েছে বিপুল অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব। শোনা যাচ্ছে আতলির আগামী ছবির জন্য নাকি অল্লুকে ১০০ কোটি টাকা পারিশ্রমিকের প্রস্তাব দিয়েছে প্রযোজনা সংস্থা। উল্লেখ্য, এই অতিমারি পরিস্থিতির মধ্যেই অল্লু অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে। পরিচালক সুকুমারের এই ছবি মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছিল। বক্সঅফিসে দারুণ ব্যবসার পর ‘পুষ্পা’র পাশাপাশি ছবির নায়কের জনপ্রিয়তাও এখন তুঙ্গে। 

তবে শুধু যে বক্সঅফিসে হিট হওয়ার পর অল্লুর দর বেরেছে এমনটা নয়। বেড়েছে তাঁর ইন্সটাগ্রাম ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলোয়ার্স-র সংখ্যাও। ইন্সটাগ্রামে অল্লুর ফলোয়ার্সের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ মিলিয়ন। এছাড়াও অনেকগুলি ছবিও রয়েছে আগামীদিনে অল্লুর ঝুলিতে। তবে কথাবার্তা চললেও পরিচালক আতলির সঙ্গে হয়ত এখুনি দেখা যাবে না অল্লুকে। এই মুহূর্তে কিং খানের সঙ্গে অন্য একটি ছবির শুটিংয়ে ব্যাস্ত রয়েছেন পরিচালক।

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৪ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

৫৪ বছরে ফের ছাদনাতলায় অভিনেত্রী, মায়ের বিয়েতে সাক্ষী ছেলে, আড়ালেই রাখলেন বরের মুখ

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতীয় তেলের বাজারে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬