বোমা মেরে ‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি, বিনা ভয়েই বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করলেন বিগ বি

বোমা হুমকির মাঝেই রবিবার (২৫ অক্টোবর) 'জলসা' বাড়ি থেকে বের হয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোমা হুমকির মাঝেই রবিবার (২৫ অক্টোবর) ‘জলসা’ বাড়ি থেকে বের হয়ে ভক্তদের সঙ্গে দেখা করলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। যদিও অভিনেতাকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। দিন কয়েক ধরেই বিগ বি-র স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা। মাঝে তিনি একটি টুইতে জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তিনি আর লিখতে পারেন না। তাতেই লোকজন ধরে নিয়েছিল, খুবই অসুস্থ অভিনেতা। অবশেষে গতকাল বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের চিন্তামুক্ত করালেন মেগাস্টার। কিছুক্ষণের জন্যে ভক্তদের সঙ্গে মত বিনিময় করলেন। তাঁদের উদ্দেশ্যে হাত নেড়েছেন। এরপর নিরাপত্তায় মুড়েই বাড়ির ভিতরে চলে যান। প্রতি রবিবার বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে দেখা করার রীতি, যুগ যুগ ধরে পালন করে আসছেন বিগ বি। তাই বোমা হামলার হুমকি মধ্যেও অভিনেতা নিয়ম ভাঙলেন না।

আসলে গত শুক্রবার (২৩ অক্টোবর) বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি)-এর মেয়র ঋতু তাওড়ের কার্যালয়ে একটি হুমকি ইমেল আসে। যেখানে বলা হয়, মেয়রের কার্যালয়ের পাশাপাশি অমিতাভের জলসার বাড়ি গ্রেনেড মেরে উড়িয়ে দেওয়া হবে। একই মেইলে পঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের মুম্বইয়ের কনসার্টকেও নিশানা করা হয়। মুম্বইয়ের কয়েকটি নামি স্কুলকেও টার্গেট করা হয়। তাই আদৌ অমিতাভ বাড়ির বাইরে বেরোবেন কিনা, একপ্রকার সেই আশঙ্কা নিয়েই গতকাল জলসার বাইরে ভক্তরা ভিড় জমিয়েছিলেন। কাউকে নিরাশ করেননি বিগ বি। বাবার সঙ্গে ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন অভিষেক বচ্চনও। যদিও সেই সময়ে জলসার কড়া পুলিশি নিরাপত্তা ছিল। অভিষেক বচ্চন বাবার পিছনে দাঁড়িয়ে ভিড়ের ওপর সতর্ক দৃষ্টি রাখছিলেন।

সম্প্রতি মুম্বইয়ে টাইগার শ্রফের উপর গুলি হামলার পর থেকেই বলিউড তারকাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কুখ্যাত বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে এখন আমির খান, অমিতাভ বচ্চন, সলমান খান, অক্ষয় কুমার। এদিকে অমিতাভ বচ্চন বর্তমানে কুইজ রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করছেন। সিনেমার ক্ষেত্রে, এই অভিনেতাকে সর্বশেষ তামিল ছবি ‘ভেত্তাইয়ান’-এ দেখা গিয়েছিল, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত।

‘শূন্য হাতে ফেরাতে হবে মমতাকে,’ দলীয় কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

জ্ঞানেশের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি চলতি সপ্তাহে, মমতাকে জানাল সুপ্রিম কোর্ট

কবে থেকে শুরু WPL, দিনক্ষণ ঘোষণা করল BCCI

দীর্ঘ ৭ ঘন্টা নিখোঁজ, সন্ধান পেতেই শাবককে জড়িয়ে ধরল মা হাতি, ভাইরাল ভিডিও

কীর্তনের তালে ‘রাধে রাধে’ বলে দুহাত তুলে নাচলেন অনুষ্কা, সঙ্গ দিলেন বিরাট

অমিত শাহকে নিয়ে কুরুচিকর মন্তব্য, মানহানির মামলায় বেকসুর খালাস রাহুল

দিল্লিতে অমিত শাহের অফিসে আগুন, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন

শ্বশুরের মৃত্যুর শোক সইতে পারেনি, কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুত্রবধূ

দুর্ঘটনার কবলে রাহুল গান্ধির কনভয়, অল্পের জন্য প্রাণে বাঁচলেন কংগ্রেস সাংসদ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০-তেও নেই ঈশান, আরও একবার সুযোগ পাবেন বৈভব?

রেকর্ড ভোটে জিতে ব্রাজিলের প্রেসিডেন্ট পদে নির্বাচিত ট্রাম্পের কট্টর সমালোচক লুলা

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে শিল্পী সুশান্ত পালকে তলব করল লালবাজার

খাইবার পাখতুনখোয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ! খতম ৬ জঙ্গি, নিহত ২ পাকিস্তানি সেনা

বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির তাণ্ডব, তিন কিশোরী-সহ মৃত ৪