‘কাজরা রে’-তে বৌমা ঐশ্বর্যের সঙ্গে রোমান্সের বিষয়ে মুখ খুললেন অমিতাভ

পপুলার টিভি শো (TV SHOW) 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৫' (kaun banega crorepoti 15), ফের ছোট পর্দায় নিয়মিত দেখা মিলছে অমিতাভ বচ্চনের। ৮১ বছর বয়সেও তাঁর এত এনার্জি, বলিউডে দাপট তরুণ প্রজন্মের অনুপ্রেরণা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বচ্চন-রানি মুখোপাধ্যায় অভিনীত ‘আন্টি অউর বাবলী’। ছবির অন্যতম USP ছিল, অমিতাভ-ঐশ্বর্য-অভিষেক বচ্চনের মাইলস্টোন সৃষ্টিকারী গান ‘কাজরা রে কাজরা’। গানটিতে বাপ-ছেলের অসাধারণ আজও মানুষের মনে তাজা। সঙ্গে বউমার সঙ্গে অমিতাভের নাচও ছিল দেখার মতো। ছবিতে কোনও অংশেই বৌমার সঙ্গে সমঝোতা করেননি অমিতাভ। একেবারে হিরোদের মতো নেচেছেন তিনি। হ্যাঁ, বাস্তবেও তেমনটাই ভেবেছিলেন খোদ বিগ বি।

দিন কয়েক আগেই শুরু হয়েছে, পপুলার টিভি শো (TV SHOW) ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৫’ (kaun banega crorepoti 15), ফের ছোট পর্দায় নিয়মিত দেখা মিলছে অমিতাভ বচ্চনের। ৮১ বছর বয়সেও তাঁর এত এনার্জি, বলিউডে দাপট তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। আর শোয়ের প্রতিযোগীদেরও অভিনেতার জীবনের নানা দিক জানার আগ্রহ থাকে বরাবরের মতোই। সম্প্রতি শোয়ে নিজের একটি ব্যক্তিগত উপাখ্যান শেয়ার করলেন মেগাস্টার। একটি প্রশ্নোত্তর পর্বে যখন ‘কাজরা রে’ কথাটি উঠে আসে, তখনই অভিনেতা পুত্রবধূ ঐশ্বর্যের (aishwariya rai bachchan) সঙ্গে তাঁর পারফরম্যান্সের স্মৃতি তুলে ধরেন। গুলজারের লেখা, ‘কাজরা রে’ ছিল ফিল্মের আইটেম গানে। ঐশ্বর্য শুধুমাত্র গানের জন্য ছবির অতিথি ছিলেন।

ঐশ্বর্যের সঙ্গে শুটিংয়ের বিষয়ে অমিতাভ বচ্চন (amitabh bachchan) বলেন, “গানটিতে আমরা তিনজনই অভিনয় করেছি। কিন্তু সেই সময়ে ঐশ্বর্য রাই বচ্চন আমাদের পুত্রবধূ ছিল না।” সুতরাং বচ্চনের কথার মানে এই দাঁড়ায় যে, যেহেতু তখন তাঁর ঐশ্বর্য তাঁর পুত্রবধূ ছিলেন না তাই রোমান্স করাই যেত। অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যের বিয়ে হয় ২০০৭ সালে। আর তাঁদের সন্তান আরাধ্যার জন্ম হয় ২০১১ সালে। ঐশ্বর্যকে তেমন কাজ করতে দেখা যায়না। শেষ তাঁকে তামিল ছবি ‘PS-2’-এ দেখা গিয়েছে।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা