সুপ্রভাত জানাতে দেরি, নেটিজেনের কটাক্ষের যোগ্য জবাব দিলেন অমিতাভ

নেটিজেনের কটাক্ষের মুখে পড়লেন বচ্চন সাহাব। পোস্টের মন্তব্য দেখে মেজাজ না হারিয়ে বরাবরের মত তাঁর নিজের ভঙ্গিমায় উত্তর দিলেন ওই নেটিজেনকে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সকালে নিজের ফ্যানেদের সুপ্রভাত জানিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন ‘বিগ বি’। কিন্তু সকালের শুভেচ্ছা জানাতে তাঁর কিঞ্চিৎ দেরি হয়ে গিয়েছিল। আর তার জেরেই এক নেটিজেনের কটাক্ষের মুখে পড়লেন বচ্চন সাহাব। তাঁকে কটাক্ষ করে ওই নেটিজেন অত্যন্ত কুরুচিকর ভাবে মন্তব্য করেন। তাঁকে বৃদ্ধ বলেও সম্বোধন করেন। সঙ্গে মনে করিয়ে দেন যে সকাল নয় এখন দুপুর হয়ে গিয়েছে। 

পোস্টটি যখন করেছিলেন বচ্চন সাহাব তখন বাজে সকাল ১১টা। এরপর এই পোস্টে এমন মন্তব্য দেখে মেজাজ না হারিয়ে বরাবরের মত তাঁর নিজের ভঙ্গিমায় উত্তর দিলেন ওই নেটিজেনকে। লিখলেন ” আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন কেউ তোমাকেও না এভাবে সম্বোধন করে যখন তুমিও বৃদ্ধ হবে।” 

শুধু তাই নয়, অমিতাভের ওই পোস্টে আর এক ব্যাক্তি এমনও লেখেন হয়তো মদ্যপান করে শুতে গিয়েছিলেন মনে হয় অমিতাভ, তারও প্রত্যুত্তর দেন অমিতাভ। লেখেন ”আমি মদ্যপান করি না”। অনেকেই এই পোস্টে অমিতাভ বচ্চনকে সমর্থন জানিয়েছেন। 

 

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর