স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

Share:

নিজস্ব প্রতিনিধি:  একজন সন্তানের কাছে বাবা-মা মানেই সবচেয়ে নিরাপদ আশ্রয়। বিপদের দিনে যে বাবার বুকে মুখ লুকিয়ে নিশ্চিন্তে থাকার কথা, সেই বাবার হাতেই যদি নেমে আসে মৃত্যুর বিভীষিকা, তার চেয়ে মর্মান্তিক ঘটনা আর কী হতে পারে।  স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জেরে মাত্র ৯ মাসের শিশুকে প্রায় ২০ ফুট উঁচু স্কাইওয়াক থেকে ছুড়ে ফেলার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একরত্তি শিশুর।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  রবিবার (২৫ অক্টোবর) রাতে  মুম্বইয়ের ঘাটকোপারে।  গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম জাফর শেখ। তাঁর স্ত্রী আরতি শেখের সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিষয় নিয়ে বিবাদ চলছিল। ঘটনার দিন রাতে আরতি তাঁদের ৯ মাসের শিশুপুত্র আরভকে নিয়ে স্কাইওয়াকে দাঁড়িয়েছিলেন। সেই সময় সেখানে পৌঁছন জাফর। এরপর স্বামী-স্ত্রীর মধ্যে ফের বচসা শুরু হয়। অভিযোগ, কথা কাটাকাটি ক্রমশ বাড়তে থাকায় উত্তেজিত হয়ে পড়েন জাফর। একসময় তিনি শিশুটিকে মায়ের কাছ থেকে নিয়ে নেন। অভিযোগ উঠেছে, স্ত্রীর সঙ্গে বিবাদের জেরেই রাগের মাথায় নিজের ৯ মাসের শিশুপুত্রকে স্কাইওয়াকের রেলিংয়ের উপর দিয়ে নীচে ছুড়ে ফেলে দেন জাফর। প্রায় ২০ ফুট উচ্চতা থেকে পড়ে গুরুতর আঘাত পায় শিশুটি। চোখের সামনে নিজের সন্তানকে এভাবে পড়ে যেতে দেখে ছুটে যান মা। স্থানীয়দের সাহায্যে দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

প্রথমে আহত শিশুটিকে ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে শিয়ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরই অভিযুক্ত জাফর শেখকে গ্রেফতার করে ঘাটকোপার থানার পুলিশ। প্রথমে হত্যার চেষ্টা, অপরাধমূলক হুমকি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। শিশুটির মৃত্যুর পর মামলায় খুন-সংক্রান্ত ধারাও যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
 

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

অভিষেক-বৈভবের তাণ্ডবে নিউজিল্যান্ডকে দুরমুশ করে সিরিজ কব্জা ভারতের

দশমীতে পুজো উদ্যোক্তাদের মারামারিতে জখম, ৫ দিন পর হাসপাতালে মৃত্যু বিজেপি কর্মীর

নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

‘ছেলের চরম শাস্তি চেয়েছিলাম, এনকাউন্টার নয়,’ দাবি গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের মায়ের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

দুপুরেই আঁধারে ডুবল ঢাকা-চট্টগ্রাম, আদালত-সচিবালয়-বাংলাদেশ ব্যাঙ্কের কাজকর্ম স্তব্ধ

মিচেলের চওড়া ব্যাটে ভর করে শ্রেয়সদের ১৯৯ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

সুপ্রিম স্বস্তি জ্ঞানেশের, এসআইআর সংক্রান্ত মামলার শুনানি আপতত স্থগিত

স্ত্রীর সঙ্গে অশান্তি, স্কাইওয়াক থেকে ৯ মাসের সন্তানকে ছুঁড়ে ফেলল পিশাচ বাবা

নিঠারি কাণ্ডের ছায়া সুদূর উগান্ডায়, ৩৮ জনকে খুনের পর নর মাংস ভক্ষণ

প্লেয়ার কেনা-বেচার আগে ধোনির সঙ্গে দেখা করলেন CSK-র কোচ জাহির খান