‘বাগদান’ সারলেন অমিতাভের ‘চিনি কম’ খ্যাত শিশুশিল্পী সুইনি খারা

অভিনেত্রীর এই পোস্টে একাধিক সেলিব্রিটিরা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা জ্যোতি কাপুর দাস তাঁদের ভালবাসা পাঠিয়েছেন!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে রীতিমতো বিয়ের ধুম পড়েছে। নায়ক-নায়িকার পাশাপাশি প্রতিটি সিনেমাতেই দর্শকদের অন্যতম আকর্ষণীয় জায়গায় থাকে শিশুশিল্পীরা। বলিউডে এরকম একাধিকবার শিশুশিল্পীরা ছিলেন, যাঁদের অভিনয় সেই সিনেমার অন্যতম ইউএসপি। যাই হোক, নব্বই বা ২০ দশকের অনেক শিশুশিল্পীকেই এখন চেনা দায়। সবাই রীতিমতো যুবক বা যুবতী। আবার কেউ কেউ বিয়েও করে ফেলেছেন। গতবছরেই বাগদান সেরেছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’-অঞ্জলি। এছাড়াও বহু শিশুশিল্পীরা বড় হয়েছে ধারাবাহিকে অভিনয় করেছেন। যাই হোক, অমিতাভ বচ্চনের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘চিনি কম’-এর ছোট্ট মেয়েটিকে আপনাদের মনে আছে কি? হ্যাঁ, অভিনেত্রী সুইনি খারা। না তিনি এখন মোটেও ছোটটি নেই, তিনি এখন যুবতী। এমনকী নিজের জীবনসঙ্গীও পেয়ে গিয়েছেন। সম্প্রতি হয়ে গেল তাঁর বাগদান।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে তাঁর বাগদানের একাধিক ছবি জুড়ে সুখবর দিলেন। শীঘ্রই তাঁর বাগদত্তা উরভিশ দেশাইয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। সুইনি তাঁর জমকালো বাগদান অনুষ্ঠানে একটি গোলাপী অলঙ্কৃত গাউন আর তাঁর বাগদত্তা সম্পূর্ণ কালো শেরওয়ানিতে সেজেছিলেন৷ প্রথম ছবিতে তাঁদের হাত ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অন্যটিতে, উরভিশকে হাঁটু গেড়ে বসে আংটি পরাতে দেখা যায় অভিনেত্রীকে। দুজনে অনুষ্ঠানে নাচও করেছেন৷ বাগদানের সমস্ত মুহূর্ত ভাগ করে, সুইনি লিখেছেন, “আমি আপনাকে কাগজের আংটি দিয়ে বিয়ে করব।” অভিনেত্রীর এই পোস্টে একাধিক সেলিব্রিটিরা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। চলচ্চিত্র নির্মাতা জ্যোতি কাপুর দাস তাঁদের ভালবাসা পাঠিয়েছেন!

সুইনি খারা শিশুশিল্পী হিসেবেই খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সেরা কাজের মধ্যে রয়েছে টিভি শো ‘বা বাহু অউর বেবি’। যেখানে তিনি চৈতালি ঠক্করের চরিত্রে অভিনয় করেছিলেন। পাশাপাশি, তিনি দিল মিল গ্যায়ে, এবং জিন্দেগি খাট্টি মেথির মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন। এছাড়া সিআইডির একটি এপিসোডেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যায়।চলচ্চিত্রের ফ্রন্টে, সুইনিকে বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে। তিনি পরিণীতা, সিয়াসাত দ্য পলিটিক্স, হরি পুত্তর এবং পাঠশালার মতো চলচ্চিত্রের অংশ ছিলেন। অমিতাভ বচ্চন এবং টাবুর চিনি কম-এ ক্যান্সারে আক্রান্ত একজন ৯ বছর বয়সী ক্ষুদের ভূমিকায় অভিনয় করেছেন। সুশান্ত সিং রাজপুতের এমএস-এ তাঁকে শেষ দেখা গিয়েছিল। ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে তরুণ জয়ন্তীর ভূমিকায় অভিনয় করেছিলেন।

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের