সাত পাকে বাঁধা পড়লেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট

এরপর ফেরা নিয়ে দুজনের মধ্যে বিয়ের একাধিয়া প্রতিশ্রুতি সম্পন্ন করে বিয়ের অনুষ্ঠান শেষ  করেছেন অনন্ত-রাধিকা। তাঁদের বিয়ে উপলক্ষে শুক্রবার সকাল থেকেই মুম্বইয়ে ছিল অতিথি সমাগম।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হল। এহেন রাজকীয় বিয়ের সাক্ষী যে এর আগে গোটা ভূ-ভারত থাকেনি, তা বলাই বাহুল্য। প্রায় দেড় বছরের প্রস্তুতি শেষ হল। বারাণসীকে উৎসর্গ করে অনন্ত-রাধিকার বিয়ের থিম ছিল ‘অ্যান অড টু বারাণসী’। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। অতিথি আপ্যায়ণেও বিশেষ মেন্যু। আর নববধুর পোশাকেও ছিল হিন্দু সংস্কৃতির ছোঁয়া। অনন্ত এবং রাধিকা দুজনেই পড়েছিলেন লালের ছোঁয়া পোশাক, এরপর ফেরা নিয়ে দুজনের মধ্যে বিয়ের একাধিয়া প্রতিশ্রুতি সম্পন্ন করে বিয়ের অনুষ্ঠান শেষ  করেছেন অনন্ত-রাধিকা। তাঁদের বিয়ে উপলক্ষে শুক্রবার সকাল থেকেই মুম্বইয়ে ছিল অতিথি সমাগম। বিয়ে করতে চলেছেন কোটিপতি মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং ফার্মা টাইকুন বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট। এই নিয়ে গত কয়েকদিন ধরেই মুম্বই জমজমাট। কোটিপতির ছেলের বিয়েতে কী কী চমক থাকবে, তা নিয়েই দেশবাসীর উত্তেজনা তুমুল। দিন কয়েক ধরেই তাঁদের বিয়ে নিয়ে নানারকম রীতিনীতি চলছেই। আর বর-কণে পক্ষ হলেন বলিউডের সকল তারকারা।

তবে চমক হল, তাঁদের বিয়েতে বিদেশী অতিথিদের সমাগম। সকাল থেকেই কিম কার্দাশিয়ান, জন সেনা-সহ একাধিক আন্তর্জাতিক তারাকারা মুম্বই এর মাটিতে পা রেখেছেন। রয়েছেন দেশের একাধিক রাজনীতিবিদ রাও। উপলক্ষ একটাই অনন্ত আম্বানির ছেলের বিয়ে। এদিকে তাঁদের বিয়ে উপলক্ষে বিদেশ থেকে স্বামীকে নিয়ে গতকালই মুম্বইতে চলে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আম্বানিদের জিও কনভেনশন সেন্টারেই বসেছে অনন্ত-রাধিকার বিয়ের আসর। ইতিমধ্যেই সেলিব্রিটিদের সাজ ভাইরাল হয়েছে। তাঁদের বিয়েতে ভারতীয় পোশাকেই সাজতে হবে অতিথিদের, সেটাই একপ্রকার ড্রেসকোড ছিল। তাই হয়েছে, জন সেনা থেকে প্রিয়াঙ্কা চোপড়া সকলেই দেশী পোশাকে সেজেছেন। ভাইরাল হয়েছে তাঁদের ছবিও।

শুক্রবার মুম্বাইয়ে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের জমকালো বিয়েতে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তিনি একটি প্রাণবন্ত কমলা রঙের লেহেঙ্গা পরেছিলেন এবং তার স্বামী, আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে পোজ দিয়েছেন। ভারী এমব্রয়ডারি করা এবং অলঙ্কৃত লেহেঙ্গা পড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। নিক একটি সম্পূর্ণ সিকুইনযুক্ত গোলাপী রঙের শেরওয়ানি পড়েছিলেন। অন্যদিকে শাহরুখ কন্যা সুহানা, অনন্যা, শানায়া, খুশি কাপুর, জাহ্নবী কাপুর, সকলেই ভারতীয় পোশাকে সেজেছেন।আম্বানি গিন্নি একটি জমকালো লেহেঙ্গাতে সেজেছেন।সুহানা খান, মাধুরী দীক্ষিত, কৃতি স্যানন, অনন্যা পান্ডে, সারা আলি খান, জাহ্নবী কাপুর, শানায়া কাপুর, খুশি কাপুর, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, রজনীকান্ত, অনিল কাপুর এবং আরও অনেক বলিউড সেলিব্রিটি অনন্ত এবং রাধিকার বিয়ের উৎসবে অংশ নিয়েছেন।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল