দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মতের মিল না হওয়ায় ‘মির্জা’-র শ্যুটিং আপাতত স্থগিত রাখলেন অঙ্কুশ

নিজস্ব প্রতিনিধি: কয়েক মাস আগেই নিজের জীবনের নতুন যাত্রার কথা একেবারে ঘটা করে জানিয়ে ছিলেন টলি সুপারস্টার অঙ্কুশ হাজরা। না না বিয়ে নয়, দেব-জিতের পর তিনিও যে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সেটাই ঘটা করে জানিয়েছিলেন টলি সুপারস্টার অঙ্কুশ। ইতিমধ্যেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, জিত সাবরই প্রযোজনা সংস্থা সফল। অঙ্কুশের প্রযোজনা সংস্থার নাম ‘অঙ্কুশ মোশন পিকচার্স’। এবার যৌথভাবে ‘নেক্সটজেন ভেঞ্চারস’-এর সঙ্গে হাত মিলিয়ে প্রথম ছবি প্রযোজনা করার কথা ভেবেছিলেন অঙ্কুশ। সেই অনুযায়ী প্রথম ছবি ‘মির্জা’র ঘোষণা এবং শুভ মহরত, দুই-ই সেরে ফেলেছিলেন অভিনেতা। কিন্তু শুরুতেই ছন্দপতন। ‘নেক্সটজেন ভেঞ্চারস’-এর সঙ্গে কাজ করবেন না বলেই সিদ্ধান্ত নিলেন নায়ক।

শনিবার সকালে হঠাৎই একটি পোস্ট করে নায়ক লেখেন, “নেক্সটজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে কিছু অভ্যন্তরীণ মতপার্থক্যের কারণে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও আমরা আর কোনও ভাবেই একত্রিত হবনা। মির্জার কাজ আপাতত স্থগিত থাকবে।” এই ঘটনায় স্পষ্ট যে, নিশ্চয়ই বড়সড় কোনো ধাক্কা পেয়েছেন নায়ক, সেই কারণেই এত বড় একটি সিদ্ধান্ত নিতে হল নায়ককে। এই প্রসঙ্গে অঙ্কুশের জানিয়েছেন, “মির্জা হবে। এই কাজ বন্ধ হবে না। কিন্তু নেক্সট জেন ভেঞ্চার্সের সঙ্গে কখনও কোনও কাজ করব না। ওর সঙ্গে আমার আর কোনও রকম যোগাযোগ থাকবে না।”

আসলে অনেক বিষয়েই ‘নেক্সটজেন ভেঞ্চারস’-এর সঙ্গে মতের অমিল ঘটছিল অভিনেতার। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে তাঁর স্বপ্নের প্রজেক্ট কিছুদিন স্থগিত থাকলেও, নতুন করে শ্যুটিং করবেন নায়ক, তাও আবার একাই পথ চলা শুরু হবে ‘অঙ্কুশ মোশন পিকচার্স’-এর। এছাড়াও পরবর্তীতে বেশকিছু নতুন ছবির পরিকল্পনা রয়েছে তাঁর কাছে। আপাতত ২০২৩ সালে শুরু হবে ‘মির্জা’র শুটিং।

Published by:

Share Link:

More Releted News:

TRP-তে ব্যাপক রদবদল, শীর্ষাসন হারাল ‘পরশুরাম’, ‘পরিণীতা’, টপার হল কে? 

‘সাড়ে আট মাসের গর্ভাবস্থাতেও কাজ’, YRF স্টুডিওতেই শুরু প্রসব বেদনা জানালেন নেহা ধুপিয়া

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ