পিলুর পর শেষ হতে চলেছে আরও এক জনপ্রিয় ধারাবাহিক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ সদ্য জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক পিলুর (Pilu) শেষ হওয়ার খবর মিলেছে। রবিবারই হয়ে গেছে পিলু ধারাবাহিকের শেষ দিনের শুটিং। ১২ই নভেম্বর এই সিরিয়ালের শেষ পর্ব সম্প্রচারিত হবে। স্বভাবতই মন খারাপ অনুরাগীদের। এরই মধ্যে জি বাংলার অপর এক জনপ্রিয় ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার খবর মিলল। কারন নিম ফুলের মধুর পর জি বাংলায় আসতে চলেছে আরও এক নতুন ধারাবাহিক সোহাগ জল। তবে কোন ধারাবাহিক শেষ হতে চলেছে? তা নিয়ে দর্শকদের মধ্যে গুঞ্জন ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় সিরিয়াল লালকুঠির (Lalkuthi)  শেষ হয়ে যাওয়ার খবর শোনালেন চ্যানেল কর্তৃপক্ষ। মঙ্গলবারই হয়ে গেল ধারাবাহিকের শেষ পর্বের শুটিং।

সদ্য প্রচারিত সোহাগ জলের প্রোমোতে ৯টার টাইম স্লট দেখে জি বাংলার দর্শকরা ভেবেছিলেন হয়ত শেষ হতে চলেছে “এই পথ যদি না শেষ হয়” ধারাবাহিক। সম্প্রতি এই ধারাবাহিকে এক দিকে ঊর্মি-সাত্যকি এবং একদিকে পিসি-পিসিমশাইয়ের মিল দেখানো হওয়াতে দর্শকদের মনে এই ধারনা আরও জোরাল হয় যে সত্যিই বোধয় ঊর্মি-সাত্যকির পথ শেষ হতে চলেছে। কিন্তু তাঁর বদলে লালকুঠি শেষ হওয়ার খবরে হতাশ দর্শকরা।

বিশেষত ধারাবাহিক শেষের খবরে মন খারাপ রাহুল-রুকমার ভক্তদের। স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকে প্রথম জুটি হিসেবে কাজ করেন রাহুল-রুকমা।এই ধারাবাহিকে এতটাই জনপ্রিয়তা পায় দুজনের জুটি যে ৪ মাসের মধ্যেই তাদের ফিরিয়ে নিয়ে আসে জি বাংলা। কিন্তু টিআরপির অভাবে শুরু হওয়ার মাত্র ৬ মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে লালকুঠি ধারাবাহিক।

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা